বৃহস্পতিবার , ১৫ জুন ২০২৩ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

জামাপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকান্ডের প্রতিবাদে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের শোক ও নিন্দা

প্রতিবেদক
প্রেস বিজ্ঞপ্তি
জুন ১৫, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ

জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত একাত্তর টিভির উপজেলা সংবাদ সংগ্রাহক ও বাংলা নিউজের জামালপুর প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম মারা গেছেন।
বুধবার (১৪ জুন) রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় ১০/১২ জন সন্ত্রাসী নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।
সাংবাদিক নাদিমকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছে সংগঠনটি।
একই সাথে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী ও সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান এক যৌথ বিবৃতিতে  নিহতের  পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
কেইউজে নেতৃবৃন্দ সারাদেশে সাংবাদিকদের হত্যা, মামলা দিয়ে হয়রানি বন্ধে সরকার ও আইন শৃংখলা বাহিনীর  হস্তক্ষেপ কামনা করেছেন। এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও জীবনের সুরক্ষায় আলাদা আইন প্রণয়নের দাবি জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহালছড়ি সফরে জেলা প্রশাসক: উন্নয়ন ও জনসচেতনতার দিগন্ত উন্মোচন

রাঙামাটি মেডিকেল কলেজে মনিরের নামে হল করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

রাঙামাটিতে ঈদের উপহার পেলেন ইমাম মুয়াজ্জিনরা

রামগড়ে আ.লীগের শতাদিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুস সবুর খান’র ৫৪তম শাহাদাত বার্ষিকী পালন

চকরিয়ায় দক্ষিণ শাখা বিএনপির উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত

পাহাড়ি জাবিয়ানদের ১ম পুনর্মিলনী / এক ঝাঁক তারার মেলা বসল রাঙামাটিতে

কাপ্তাইয়ে ম্যালেরিয়ার প্রকোপ বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে

জেলা প্রশাসনের কালেক্টরেট জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী(সঃ) উদযাপিত

রাঙামাটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা বাবু গ্রেফতার

error: Content is protected !!
%d bloggers like this: