মঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

শোক দিবসে  কাপ্তাইয়ে বিজিবির  ফ্রি মেডিকেল ক্যাম্প; খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ 

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ১৫, ২০২৩ ১:৪২ অপরাহ্ণ

জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই ব্যাটালিয়ন ( ৪১ বিজিবি)  এর উদ্যোগে মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় ওয়াগ্গাছড়া বিজিবি সদর দপ্তরে ৫৫ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং সেই সাথে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

ব্যাটালিয়ন এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডা: সুস্মিত শোভন দাশ এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন।

পরে বেলা ১২ টায়  ৪১ বিজিবির অধিনায়ক  লে: কর্নেল সাব্বির আহমেদ এএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সর্বমোট ১ শত ৫০ টি পরিবারকে পরিবার প্রতি ৮ কেজি  চাল, ২  কেজি আটা, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি মসুর ডাল  এবং ১ কেজি চিনি তুলে দেন।

এ সময় তিনি বক্তব্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখতেন। সাম্প্রদায়িকতার বিষবাষ্প সকল ধরনের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। সেই ক্ষেত্রে বাংলাদেশে সকল সম্প্রদায়ের লোকজন কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে বসবাস করে আসছেন। এই বাংলাদেশ বঙ্গবন্ধু চেয়েছিলেন।

পরে  কাপ্তাই উপজেলার ৬ টা মৌজার হেডম্যান ও কারবারীদের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

এসময়  ৩২২ নং নারানগিরি  মৌজার হেডম্যান উবাথোয়াই চৌধুরী  , কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ ব্যাটালিয়নের বিভিন্ন পদবির সদস্যরা ও কারবারীরা   উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইউটিউব দেখে পাহাড়ে কমলা চাষ, সফল হেডম্যান সুদত্ত চাকমা

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে চালু হলো ৩ নং ইউনিট

কাউখালীতে পাহাড়ের পাশে কয়েকশ পরিবারের ঝুঁকিপূর্ণ বসবাস

পানিবন্দী ১৫০ পরিবারের পাশে মহালছড়ি বিএনপি পরিবার

গ্রামবাসীর চাঁদায় চলে রাজস্থলী বালিকা উচ্চ বিদ্যালয়

গুইমারাতে কাঠমিস্ত্রীর লাশ উদ্ধার

কাবাডিতে দেশ সেরা জুরাছড়ি ভুবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়

রামগড়ে গোল মরিচ চাষী, নার্সারী ও প্রসেসিং মালিকদের বাজার সংযোগ কর্মশালা

আদিবাসী বিবাহ সনদ প্রনয়নে তিন সার্কেল জেলা পরিষদকে একসাথে কাজ করতে হবে-সন্তু লারমা

সালিশে মারধরের ঘটনায় ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন ইউপি সদস্য

error: Content is protected !!
%d bloggers like this: