মঙ্গলবার , ৫ সেপ্টেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সেনাবাহিনীর বিরুদ্ধে আঞ্চলিক সশস্ত্র সংগঠনের গুজব ও মিথ্যাচারের প্রতিবাদ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ৫, ২০২৩ ১০:০৭ অপরাহ্ণ

 

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক রাজনৈতিক দলের সশস্ত্র সংগঠনের সমর্থনকারী কিছু মিডিয়া সেনাবাহিনীর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে গুজব প্রচার করে সেনাবাহিনীর ভাবমূর্তি বিনষ্ট করার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী কাপ্তাই অটল ৫৬ ব্যাটালিয়ন।

মঙ্গলবার সেনাবাহিনী কর্তৃক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অভিযোগ করা হয়।

অভিযোগে আরোও বলা হয়, পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক  সশস্ত্র সংগঠন সমর্থিত ‘হিল ভয়েজ’, ‘সিএইচটি নিউজ’সহ কিছু  স্বার্থান্বেষী ফেসবুক পেইজ কর্তৃক কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের মিতিংগাছড়ি আর্মি ক্যাম্পের ৬ জন সাদা পোশাকধারী সেনা সদস্য কর্তৃক একজন মারমা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, এই মর্মে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা বানোয়াট  অভিযোগ ও গুজব সংবাদ প্রচার করে সাধারণ জনগণের  মধ্যে সেনাবাহিনীর ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে।

এই বিষয়ে রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আজ ০৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখ সকালে, যে মারমা মেয়েকে ধর্ষণের  মিথ্যা অভিযোগ তোলা হয় সেই পরিবারটি স্থানীয় কারবারিকে সঙ্গে করে নিয়ে এসে চেয়ারম্যান অফিসে এই মর্মে  বক্তব্য প্রদান করে একটি  স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি বিনষ্ট এবং মারমা পরিবারটিকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই ধরনের মিথ্যা বানোয়াট গুজব প্রচার করছে।

মারমা পরিবারটি স্থানীয় সকল সুশীল সমাজ ও আইন শৃংখলা বাহিনীর নিকট অনুরোধ করেন, ঘটনাটির সরেজমিনে সত্যতা জেনে যারা মিথ্যা গুজব অপ-প্রচার করছে তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা গ্রহন করা হয়।

এই ব্যাপারে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রাইখালী ইউনিয়ন এলাকায় এই ধরনের কোন ঘটনা ঘটেনি।

তিনি বলেন, আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য  পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত আইন শৃংখলা বাহিনীর বিরুদ্ধে  মিথ্যাচার ও গুজব প্রচার করছে।

তিনি বলেন, রাইখালী ইউনিয়নে মিতিংগাছড়ি নামে সেনা ক্যাম্প নেই।  বিষয়টি নিয়ে স্থানীয় মিতিংগাছড়ির কারবারী সাজাই ইউ মারমাসহ, স্থানীয় মারমা সম্প্রদায়ের নেতাগণ সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা গুজব প্রচার করে সেনাবাহিনীর ভাবমূর্তি বিনষ্টকারী স্বার্থান্বেষী আঞ্চলিক তথাকথিত কালো মিডিয়ার বিরুদ্ধে তীব্র সমালোচনা ও ঘৃণা প্রকাশ করেন।

মারমা সম্প্রদায়ের সদস্যরা বলেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি সম্প্রতি বিণষ্ট করার জন্য আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসীদের একটি মহল এই ধরনের মিথ্যা গুজব প্রচার করে সাধারণ পাহাড়ি জনগোষ্ঠীদের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরির হেন উদ্দেশ্যে লিপ্ত রয়েছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ের শিলছড়িতে সামাজিক শৃঙ্খলা কমিটি গঠন 

কাপ্তাইয়ে চন্দ্রলোক ক্যাম্পিং সাইট এন্ড রিসোর্ট এর শুভ উদ্বোধন

কক্সবাজারে একসঙ্গে চার সন্তানের জন্ম

কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ওস্তাদ মোহনলাল দাশ স্মৃতি সংসদের আয়োজনে অংশ নিলেন ৪ শতাধিক প্রতিযোগী

টিকটকে প্রেম, সন্তানসহ গৃহবধূকে ঢাকায় উদ্ধার, আটক প্রতারক 

দীঘিনালায় বজ্রপাতে মা-শিশুর মৃত্যু 

স্বামী উদ্দীপন ত্রিপুরাকে অভিযুক্ত করে এশা ত্রিপুরা হত্যা মামলার অভিযোগপত্র আদালতে পেশ

ঈদগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাঙ্গামাটি জেলা এডহক কমিটি বাতিলের দাবিতে ক্রীড়া উপ‌দেষ্টা বরাবর স্মারকলিপি

error: Content is protected !!
%d bloggers like this: