শনিবার , ৩ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে মরহুম জহির আহম্মেদ ও মরহুম শাহ আলম’র স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট

রাঙামাটির বাঘাইছড়িতে বটতলী স্পোর্টিং ক্লাবের আয়োজনে মরহুম অধ্যাপক এম. জহির আহম্মেদ ও মরহুম শাহ আলম-এর স্মৃতি স্মরণে ‘অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বাঘাইছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুদ্দিন রাজু। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় সিক্স স্টারস ও মাস্টারপাড়া একতা সংঘ। খেলাটি উত্তেজনাপূর্ণ হলেও শেষ পর্যন্ত সিক্স স্টারস ১-০ গোলে এগিয়ে থেকে জয়লাভ করে।

বটতলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আজ শনিবার বিকাল ৫টায় টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন রাঙামাটি পৌর বিএনপি’র সভাপতি এস. এম. শফিউল আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেপ পদক্ষেপের নির্বাহী পরিচালক আলহাজ্ব ইউনুস, বাঘাইছড়ি উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ইউসুফ নবী, বাঘাইছড়ি উপজেলা ছাত্রদল আহ্বায়ক হুমায়ুন রশিদ, বাঘাইছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর সবুর সহ বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী বক্তব্যে অতিথিবৃন্দ বলেন, “এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিতভাবে হলে যুবসমাজ মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে সুস্থ বিনোদনের মাধ্যমে বিকশিত হবে। এর মাধ্যমে আগামীতে একটি গঠনমূলক ও দেশপ্রেমিক প্রজন্ম তৈরি হবে যারা স্থানীয় পর্যায়ে খেলার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনতে পারবে।

টুর্নামেন্টে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উচ্ছ্বাস খেলাটিকে আরও প্রাণবন্ত করে তোলে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরণের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে গাউছুল আজম মাইজভান্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা

কাপ্তাই ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক মহড়া

বিলাইছড়িতে আশিকার – আস্থা প্রকল্পের ত্রৈমাসিক ইয়ুথ সভা অনুষ্ঠিত

ওয়াগ্গাছড়া চা বাগানের শ্রমিকদের মাঝে নতুন কাপড় বিতরণ 

রাঙামাটির নানিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়কের ক্ষতিগ্রস্ত ৮ পরিবার পেল ক্ষতিপূরণ

একটেড বাংলাদেশের সঙ্গে শাহজাহান চৌধুরীর বৈঠক

‎রাঙামাটিতে জেলা ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে ২ ঘন্টা সড়ক অবরোধ

কাউখালীর বেতবুনিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রাঙামাটি রেড ক্রিসেন্ট সোসাইটির সভা ও কার্যকরী কমিটির নির্বাচন

error: Content is protected !!
%d bloggers like this: