সোমবার , ২ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই হ্রদের পানি বাড়ছে, ২ উপজেলার ঘর বাড়িতে পানি উঠছে 

প্রতিবেদক
এম.কামাল উদ্দিন, রাঙামাটি
সেপ্টেম্বর ২, ২০২৪ ৩:৩৬ অপরাহ্ণ

কাপ্তাই হ্রদের পানি বাড়ছে, ২ উপজেলার ঘর বাড়িতে পানি উঠেছে। মানবেতর জীবনযাপন করছে বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বানবাসীরা। গত ২-৩ দিনের প্রবল বৃষ্টিপাতে কাপ্তাই হ্রদের পানি বেড়ে গিয়ে বেশির ভাগ মানুষের বাড়ি ঘর পানিতে ডুবে গেছে। বাঘাইছড়ি ও লংগদু এই দুই উপজেলার অনেকে পানি বন্দী হয়ে পড়েছে।

লংগদু থেকে গোলামুর রহমান ও বাঘাইছড়ি থেকে মহিউদ্দিন জানিয়েছেন, গত ২-৩ ধরে ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার উপরে চলে গিয়ে লংগদু ও বাঘাইছড়ি উপজেলার নিন্মাঞ্চলের বাড়ি ঘরে পানি উঠে মানবেতর জীবনযাপন করছে পানি বন্দী লোকজন।  শুনেছি হ্রদের পানি না-কি ছেড়ে দেয়া হয়েছে কিন্তু পানি ছেড়ে দিলে এখানে পানি কমছে না কেন এমন প্রশ্ন অনেকের।

এদিকে হ্রদের পানি বেড়ে গিয়ে বাঘাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের রাস্তা ঘাট পানিতে ডুবে গেছে। একইভাবে লংগদু এলাকার নিন্মাঞ্চলের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান পানিতে ডুবে গিয়ে স্কুলে যেতে নিদারুণ কষ্টে পড়েছে শিক্ষার্থীরা। পানি পাড় হয়ে যেতে হচ্ছে স্কুলে।

স্থানীয় লোকজন তাদের কষ্টের কথা বলেন, প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর হ্রদের পানি বাড়ছে। কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ার কারনে এখন আমরা মানবেতর জীবনযাপন করছি। আর একটু পানি বাড়লে ঘর-বাড়ি ছেড়ে চলে যেতে হবে। পানি যে ভাবে বাড়ে তাতে আমাদের বাচ্চারা স্কুল ও মাদ্রাসায় যেতে পারছে না।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কয়েক দিন ধরে হ্রদের পানি বৃদ্ধি পাচ্ছে। এতে বেশ কিছু বাড়ি ঘর এবং শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। যে সকল এলাকায় পানি উঠেছে ওই সব এলাকা আমরা পরিদর্শন করেছি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহায়তা দেওয়া হবে। যদি এর চেয়ে বেশি পানি বেড়ে যায় তাহলে পানি কমাতে কর্তৃপক্ষকে জানানো হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই বন বিভাগের অভিযানে ৫০ ঘনফুট সেগুন কাঠ জব্দ 

কাপ্তাই নালন্দা বিহারের পাশে পাহাড় ধ্বস: ক্ষতিগ্রস্ত ৫ টি বাড়ি

কাপ্তাই লেকের পোনা মাছ জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ

বিলাইছড়িতে শেখ রাসেল দিবস পালিত

কাউখালীতে ইউপিডিএফের বাধা সত্ত্বেও সেনাবাহিনীর বিনামূল্যে মানবিক চিকিৎসা সেবা সম্পন্ন

রাঙামাটির কুতুকছড়িতে অগ্নিকান্ড, দোকানসহ বসতঘর পুড়ে ছাই

কাপ্তাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শারদীয় দুর্গাপূজায় কাপ্তাইবাসীকে মোর্শেদ আলমের শুভেচ্ছা

সাজেকে নিউমোনিয়ায় শিশু ও ডায়রিয়ায় যুবকের মৃত্যু

পাহাড়ে সর্ববৃহৎ সেতু প্রকল্প / নানিয়াচরের সেতুর জন্য জমি দিলেও ক্ষতিপূরণ পায়নি ক্ষতিগ্রস্তরা

error: Content is protected !!
%d bloggers like this: