রবিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পহেলা মার্চ থেকে মোবাইল ডাটার মেয়াদ থাকছে না

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ১:১৩ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক |

মোবাইল ইন্টারনেটের ডাটা প্যাকেজে ব্যাপক পরিবর্তন আনতে চলেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি)। এর ফলে অপারেটরদের অফারের সংখ্যা কমে যাবে এবং গ্রাহকরা তাদের বর্তমান প্যাকেজের অব্যবহৃত ডাটাও পরবর্তী যেকোন প্যাকেজের সঙ্গে পাবেন।

পহেলা মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করতে বিটিআরসি ইতোমধ্যে অপারেটরদের নির্দেশনা দিয়েছে। অধিক প্যাকেজ এবং জটিল শর্তের জাল থেকে গ্রাহকদের স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, ‘বাজারে অসংখ্য প্যাকেজ রয়েছে যেগুলো বিভ্রান্তি তৈরি করছে। গ্রাহকরা মন্ত্রণালয়, বিটিআরসির কল সেন্টারে এবং গণশুনানির সময় এ বিষয়ে অভিযোগ করছেন। আমরা ইন্টারনেট ডাটা প্যাকেজগুলোকে সহজ করার জন্য এই উদ্যোগ নিয়েছি। যেন গ্রাহকরা সহজেই তাদের পছন্দসই প্যাকেজ নির্বাচন করতে পারেন।’

নতুন নির্দেশনা অনুসারে, একটি অপারেটর তিনটি বিভাগে ৯৫টি প্যাকেজ দিতে পারবে। এগুলো হলো, নিয়মিত প্যাকেজ, গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজ এবং গবেষণা ও উন্নয়ন প্যাকেজ। সব ধরনের গ্রাহকের জন্য নিয়মিত প্যাকেজের সংখ্যা হতে পারবে সর্বোচ্চ ৫০টি। গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজের সংখ্যা হবে সর্বোচ্চ ৩৫টি। বাকি ১০টি গবেষণা ও উন্নয়ন বিভাগে আসবে, যেন অপারেটররা প্যাকেজ এবং পরিবর্তীত গ্রাহক প্রবণতার কার্যকারিতা বিশ্লেষণ করতে পারে। প্রতিটি প্যাকেজে ৩, ৭, ১৫ এবং ৩০ দিনের সময়কাল থাকবে।

বিটিআরসির নতুন নির্দেশনা অনুযায়ী, সময়কাল নির্বিশেষে যেকোনো ডেটা প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগে একই প্যাকেজ গ্রাহক ক্রয় করলে অব্যবহৃত ডেটা পরের প্যাকেজে যোগ হয়ে যাবে।

উদাহরণস্বরূপ, যদি একজন গ্রাহক ৩ দিন মেয়াদে ৭ গিগাবাইট (জিবি) ডাটা ও ১০০ মিনিট টকটাইমের প্যাকেজ কিনে নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ করতে না পারেন, তাহলে অব্যবহৃত ডাটা বা টকটাইম মেয়াদ শেষে আর ব্যবহার করতে পারেন না।

কিন্তু ১ মার্চ থেকে গ্রাহকরা মেয়াদ শেষ হওয়ার আগে একই প্যাকেজ কিনলে অব্যবহৃত ডাটা এবং টকটাইম নতুন প্যাকেজে স্থানান্তরের সুবিধা পাবেন। ফলে অব্যবহৃত ডেটা ও টকটাইম নতুন ডেটা ও টকটাইমের সঙ্গে যোগ হয়ে যাবে। শুধু তাই নয়, অন্য তিন ধরনের মেয়াদে নতুন প্যাকেজ কিনলেও অব্যবহৃত ডেটা স্থানান্তর করা যাবে। বিজনেস ইনসাইডার।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নানা আয়োজনে কাপ্তাইয়ে শহীদ দিবস পালিত

পারিবারিক কলহের জেরে কাপ্তাইয়ে গৃহবধূর আত্মহত্যা

গ্রীন হিল সংস্থা, USAID-এর মাতৃত্ব ও শিশু স্বাস্থ্য প্রকল্পে দরপত্র আহ্বান

সাজেকের উদয়পুর সড়কে ট্রাক উল্টে এক শ্রমিক নিহত ১; আহত ১৩

বিএনপি নেতা নোমানের মৃত্যুতে রাঙামাটি জেলা পরিষদের সদস্য হাবীব আজমের শোক

চন্দনাইশে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাপ্তাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হরিনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

খাগড়াছড়ির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস সেনাবাহিনীর

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ১১৫ বর্ষপুর্তি উৎসব শুরু 

রাঙামাটিতে যুগান্তরের রজত জয়ন্তী উদযাপিত

error: Content is protected !!
%d bloggers like this: