শনিবার , ২৫ মে ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই জেলা নৌ স্কাউটসের ১১ জন স্কাউটস এর প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ২৫, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ

কাপ্তাই জেলা নৌ স্কাউটসের ১১ জন স্কাউটস প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের জন্য চুড়ান্তভাবে মনোনিত  হয়েছেন। তাঁরা হলেন, মো: ইব্রাহিম খলিল সাইমু, মো:আরিফ হোসেন, মো: ইস্কান্দার, অর্নব বড়ুয়া, অপূর্ব বড়ুয়া, সালমা আক্তার মীম, মুরসা উদ্দিন চৌধুরী মীম,সুমাইয়া আক্তার,রাইসা ফেরদৌস বর্ণা, শাহিনুর আক্তার এবং  ইসরাত জাহান জুই।

গত ২৩ মে  ঘোষিত ২০২১ সালের ‘প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড’ এ বাংলাদেশ স্কাউটস, নৌ অঞ্চলের কাপ্তাই জেলা নৌ স্কাউটস থেকে এই  ১১ জন স্কাউট  মনোনীত হন। বাংলাদেশ স্কাউটস থেকে প্রকাশিত ফলাফল হতে এই তথ্য জানা যায়।

তথ্যে আরোও জানা যায়,  স্কাউটস মনোনয়নের এই প্রক্রিয়া চারটি ধাপে অনুষ্ঠিত হয়। প্রথমে জেলা পর্যায়ে জেলা নৌ স্কাউটস কাপ্তাই থেকে  লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে ২১ জন। এর মধ্য থেকে অঞ্চল পর্যায়ের জন্য মনোনীত হয় ২০ জন এবং  জাতীয় পর্যায়ের জন্য মনোনীত হয় ১৮ জন। পরে সেখান থেকে ‘জাতীয়  স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্র’  মৌচাক, গাজীপুরে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় ১১ জন অংশগ্রহণ করে  চূড়ান্তভাবে ১১ জন রাষ্ট্রপতির পুরস্কারের জন্য মনোনীত হয়।

উল্লেখ্য, তিন পার্বত্য জেলা থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১৩ জন চূড়ান্তভাবে মনোনীত হয় এবং এর মধ্য থেকে কেবল কাপ্তাই জেলা নৌ স্কাউটস  থেকেই মনোনীত হন ১১ জন। বাংলাদেশ স্কাউটস এর নির্ধারিত ঘোষিত তারিখে মনোনীতরা মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে সনদপত্র গ্রহণ করবেন বলে জানা যায়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার আলোয় আলোকিত গবাইছড়ি প্রাথমিক বিদ্যালয়- দাবি জাতীয়করণের 

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যান সংস্থার শোক

রমজানে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম

রাঙামাটি জেলা পরিষদের নতুন চেয়ারম্যান কাজল তালুকদারের সাক্ষাৎকার

পিসিপি রাঙামাটি সরকারি কলেজ শাখার ২৭তম কাউন্সিল অনুষ্ঠিত  

২০১৪ সালে থেকে থমকে আছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া

বায়ান্ন’র ভাষা আন্দোলনই স্বাধীন বাংলাদেশ সৃষ্টির সূতিকাগার-এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

দীঘিনালায় তিন মুসুল্লির জন্য মসজিদ নির্মাণ নিয়ে এলাকাবাসীর মানববন্ধন

চৌদ্দগ্রাম থেকে আসামী ধরে আনল কাপ্তাই পুলিশ

চন্দনাইশে শুক্লাম্বর তরুণ সংঘের জগদ্ধাত্রী পূজা উদযাপন পরিষদ গঠিত: টিংকু সভাপতি, সুজন সাধারণ সম্পাদক

error: Content is protected !!
%d bloggers like this: