বৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপি’র অবস্থান কর্মসূচি পালন

প্রতিবেদক
প্রতিনিধি, দীঘিনালা, খাগড়াছড়ি
আগস্ট ১৫, ২০২৪ ১০:২৩ অপরাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিসহ ছাত্র-জনতার খুনী দোসরদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করেছে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ এলাকায় মিলিত হয়।

এতে উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে উপজেলার দীঘিনালা থানা বাজার ঘুরে বোয়ালখালী বাজার প্রদক্ষিণ শেষে কলেজ গেইট এলাকায় অবস্থান কর্মসূচীতে অংশ নেয়। এতে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে নানা স্লোগানের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনির্বাচিত জালিম, স্বৈরাচারী আখ্যায়িত করে হত্যা ও লুটপাটের অপরাধসহ বিগত বছরগুলোতে প্রতিটি হত্যাকান্ডের অপরাধে বিচারসহ তার দোসরদের বিচারের আওতায় আনা হবে বলে হুশিয়ারী জানান দলীয় নেতাকর্মীরা।

এতে সভাপতিত্বে করেন, উপজেলা বিএনপি’র সভাপতি সফিকুল ইসলাম সফি, বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহসভাপতি শান্তি প্রিয় চাকমা, নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলম দুলাল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: এসমান গণি, ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোলেমান এছাড়া সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি পুলিশের বিশেষ অভিযানে ৫০০পিস ইয়াবাসহ আটক -১

চন্দনাইশে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত

রাজস্থলীতে কিশোরীরা পেল জরায়ুমুখ ক্যান্সারের টিকা

রাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

কাপ্তাইয়ের দুর্গম চাকুয়ায় ব্রি ধান ১০২ জাত চাষে সফলতা

বাঘাইছড়ির কাচালং সেতুর পাটাতন ভেঙ্গে পাথর বোঝাই ট্রাক খাদে,  সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন 

বান্দরবানে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি বিতরণ করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি 

কাপ্তাইয়ে বিজিবির ইফতার বিতরণ

রামগড়ে বন্যা দুর্গতদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

রাঙামাটিতে প্রতিবন্ধী স্কুলে চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ 

error: Content is protected !!
%d bloggers like this: