মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই কর্ণফুলি নদীতে গোসলে নেমে ২ পর্যটক নিখোঁজ

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
ডিসেম্বর ২৪, ২০২৪ ৪:৪০ অপরাহ্ণ

রাঙামাটির  কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন এর শ্রী শ্রী মাতা সীতা দেবী মন্দির সংলগ্ন কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সীতাঘাট শ্রী শ্রী মাতা সীতা দেবী মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্যোতির্ময়ানন্দ পুরি মহারাজ এবং ৯ নং শিলছড়ি ওয়ার্ডের ইউপি সদস্য মো: সরোয়ার।

নিখোঁজ দুজন হলেন, চট্টগ্রাম নগরের সদরঘাট নালাপাড়ার জিদান দত্তের ছেলে শাওন দত্ত(১৬)। শাওন  রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র বলে জানান তাঁর সাথে আসা সহপাঠীরা। নিখোঁজ আরেকজন হলো প্রিয়ন্ত দাশ। সে শাওনের মাসিতো ভাই।

তাদের সাথে আসা সহপাঠীর প্রীতম ঘোষ জানান, তারা ৯ জন একসাথে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা মিশনঘাট থেকে একটি বোট নিয়ে কাপ্তাইয়ে ভ্রমণে আসে। কর্ণফুলী নদীর সীতার ঘাট আসার পর ৯ জনের মধ্যে ৪ জন কর্ণফুলীতে গোসলে নামে। দুজন উঠতে পারলেও প্রিয়ন্ত ও শাওন নদীতে তলিয়ে যায়।

এদিকে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ৩ টা পর্যন্ত নিখোঁজ দুই কিশোর পর্যটকের খোঁজ পাওয়া যায়নি। তাদের উদ্ধারে ঘটনাস্থলে কাপ্তাই ফায়ার সার্ভিস ও থানার পুলিশের সদস্যরা উপস্থিত হয়েছেন।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ এবং চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, আমি ঘটনাস্থলে আছি। নিখোঁজ দুজনকে উদ্ধারে কাজ চলছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই রাইখালীতে টিসিবির পণ্য পেলেন ১৩১৩ জন

ঈদগাঁওয়ে রিজার্ভ পাহাড় কেটে জমি ভরাটের অভিযোগ প্রবাসীর বিরুদ্ধে

উন্নয়ন অব্যাহত রাখতে আগামী ইলেকশনে নৌকাকে জয়ী করার বিকল্প নেই-এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

নানিয়ারচরে মিনা দিবস উদযাপন

সাজেকে বাবাকে গলা কেটে হত্যা মামলায় ছেলে ও ভাতিজার ফাঁসির আদেশ

এসএসসিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দি়ল কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ

চন্দ্রঘোনা থানার নতুন ওসি শাহজাহান কামাল

গুইমারা লিচুবাগানে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

রাঙামাটিতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

৭ বছর পর ইফতার আয়োজনে ছোট মেরুং এসএসসি ব্যাচ-১৫ 

error: Content is protected !!
%d bloggers like this: