শুক্রবার , ১০ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে প্রথমবারের মত বিভাগীয় কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ১০, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ

তারুণ্যে উৎসব ২০২৫ উপলক্ষে ১ম বারের মত রাঙামাটিতে চট্টগ্রাম বিভাগীয় সোতোকান কারাতে প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাংলাদেশ কারাতে ফেডারেশন ও সোতোকান কারাতে এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এবং রাঙামাটি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এই আয়োজন করা হয়।

রাঙামাটি কুমার সুমিত রায় জিমনেসিয়ামে আয়োজিত দুই দিনব্যাপী কারাতে চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। এসময় সোতকান কারাতে দো এসোসিয়েশনের সভাপতি সেনসি ছোটন চাকমার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, রাঙামাটি পুলিশ সুপার ড.এসএম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন, জেলা যুবদলের সভাপতি ও সাবেক ক্রীড়া সংগঠক আবু শাহাদাৎ মোহাম্মদ সায়েম সহ ক্রীড়াঙ্গনের কর্মকর্তারা।

প্রতিযোগিতায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, নোয়াখালী ও চাঁদপুর— চট্টগ্রাম বিভাগের মোট-৭টি জেলার ১৮০জন প্রতিযোগি এতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ৭থেকে ১৭বছর বয়সী ১০০জন মেয়ে ও ৮০জন ছেলে অংশগ্রহণ করে। যদিও ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিনিধিরা অংশ গ্রহণ করতে পারেনি, তবে অন্যান্য জেলার প্রতিযোগীদের মধ্যে ছিল ব্যাপক উদ্দীপনা। ২দিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে।

রাঙামাটির জেলা প্রশাসক মোঃ হাবিব উল্লাহসহ অতিথিদ্বয় বলেন, কারাতে শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না, এটি আত্মরক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। পাশা-পাশি এটি শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখতেও কার্যকর। রাঙামাটিতে এমন আয়োজন নতুন প্রজন্মের জন্য আশাব্যঞ্জক। আয়োজকরা জানান,এই প্রতিযোগিতা তারুণ্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে এর পরিসর আরও বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাইখালীতে ছাত্রদলের আনন্দ মিছিল

রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়েই সুশাসন প্রতিষ্ঠা সম্ভব: রাঙামাটিতে সুজন

কাপ্তাইয়ের  শিলছড়িতে সামাজিক শৃঙ্খলা কমিটি গঠন

বক্সার সুর কৃষ্ণকে সেনাবাহিনীর সংবর্ধনা

বঙ্গবন্ধু কোটা প্রবর্তন করে পাহাড়ের মানুষের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করেন-সুপ্রদীপ চাকমা

বিলাইছড়িতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অংথোই মারমাকে হত্যার প্রতিবাদে রবিবার খাগড়াছড়ির ৫ উপজেলায় আধাবেলা অবরোধ ডেকেছে ইউপিডিএফ

পবিত্র শবে মেরাজ আজ

মানিকছড়িতে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণ 

বাঘাইছড়িতে কাঠ ব্যবসায়ী ও জ্যোত মালিক কল্যাণ সমিতির কার্যকরী পরিষদের পরিচিতি সভা

error: Content is protected !!
%d bloggers like this: