শনিবার , ৮ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে এতিমদের সাথে ইফতার করলেন পাজেপ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

প্রতিবেদক
প্রতিনিধি, রামগড়, খাগড়াছড়ি
মার্চ ৮, ২০২৫ ৯:২৭ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড় কালাডেবা ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় এতিম ছাত্রদের সাথে ইফতার করলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। শনিবার  (৮ মার্চ) বিকেলে পার্বত্য জেলা পরিষদের আয়োজনে মাদ্রাসায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মিসেস জিরুনা ত্রিপুরা। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কুমার সুইচিংপ্রু সাইন, ইসলামিয়া দারুল উলুম মাদ্রসা পরিচালনা কমিটির সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, যুগ্ম সম্পাদক এড. করিম উল্লাহসহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য জিরুনা ত্রিপুরা  বলেন, রমজান মাস হচ্ছে মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ রহমত ও আত্মত্যাগের মাস। এই পবিত্র মাসে রামগড়ে এসে এতিম ও এলাকাবাসির সাথে ইফতার করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনাদের সমস্যা সমাধানে আমি আন্তরিক হবো। এতে আপনাদের সহযোগীতা কামনা করি।

এসময় কালাডেবা এলাকার সমাজ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, স্থানীয় ব্যবসায়ী বৃন্দ, মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, মাদ্রাসার এতিম ছাত্র ও অন্যান্য বিভাগের ছাত্রবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে জাতীয় শিশু  পুরস্কার প্রতিযোগিতার উদ্বোধন 

ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কাপ্তাইয়ে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও কম্বল বিতরণ

পাহাড়ের ফুল ঝাড়ু যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে

চুরি ও হারিয়ে যাওয়া ২৫ মোবাইল ফোন উদ্ধার করে মালিককে দিল পুলিশ 

রাহাত স্টোরে ৩৬ প্রকার চা হরেক রকম পান

রাঙামাটি বধির বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলব্যাগ প্রদান দুদকের

নানিয়ারচরে সামাজিক সম্প্রীতি কমিটির সমাবেশ

যে এলাকায় উন্নয়ন হবে, সে এলাকায় শান্তি থাকবে-ডিসি মিজানুর রহমান

রাঙামাটি জেলা পরিষদ ও ডিএসএ সংবর্ধনা / সংবর্ধিত হচ্ছেন সাফ জয়ী পাহাড়ি কন্যারা; সম্মাননা পাচ্ছেন বীরসেন ও শান্তিমনি

পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগ কাপ্তাই নারানগিরি মুখ পাড়া ভাঙ্গন রোধে আরসিসি ব্লক স্থাপন

error: Content is protected !!
%d bloggers like this: