বুধবার , ২৬ মার্চ ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

দীঘিনালায় আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ছে দোকানপাট

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৬, ২০২৫ ৩:৩৭ পূর্বাহ্ণ

মাত্র ১৮ দিনের ব্যবধানে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী বাজার। মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে বাজারে আগুন লাগার ঘটনা ঘটে। এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের যৌথ ৩টি ইউনিট।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে অন্তত ১৫টিরও বেশি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বাজারজুড়ে অগ্নিকুণ্ডলী আর আগুনের লেলিহান শিখা আতঙ্ক ছড়িয়েছে চারপাশে। আগুন নেভাতে কাজ করছে দীঘিনালা, খাগড়াছড়ি ও লংগদু ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর দীঘিনালা জোন এবং স্থানীয়রা।

দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) পঙ্কজ বড়ুয়া জানান, খবর পাওয়ার সাথে সাথে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে খাগড়াছড়ি থেকেও আরেকটি ইউনিট এসে যুক্ত হয়। সেনাবাহিনী ও স্থানীয়রাও সহায়তা করছেন আগুন নিয়ন্ত্রণে।

তবে আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে গত ৭ মার্চ একই বাজারে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে যায়। মাত্র ১৮ দিনের ব্যবধানে এটি দ্বিতীয় অগ্নিকাণ্ড।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শহীদ বুদ্ধিজীবি দিবসে ভিন্নধর্মী আয়োজনে রাবিপ্রবি ছাত্রদল

পার্বত্য তিন জেলায় ‘জুলাই পুনর্জাগরণ, জুলাই গণঅভ্যুত্থান ও তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপিত

কাপ্তাইয়ে বিদ্যুৎ বিভাগের অভিযানে ২০ টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন 

বাংগালহালিয়াতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ চাঁদা কালেক্টর আটক 

কাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে নৌ চলাচল বন্ধের নির্দেশ

খাগড়াছড়িতে সেনাবাহিনী’র কুচকাওয়াজ ও নবীন সেনা সদস্যদের শপথগ্রহণ 

লংগদুতে সাংবাদিক মুছার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাজেকে কলা বোঝাই জীপ উল্টে নিহত ২

ডেভিল হান্টে বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলহাজতে

কাপ্তাই নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কল্যাণী বড়ুয়ার যোগদান

error: Content is protected !!
%d bloggers like this: