শুক্রবার , ২৮ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পর্যটকদের বরণে প্রস্তুত কাপ্তাই

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মার্চ ২৮, ২০২৫ ৮:৪১ পূর্বাহ্ণ

একদিকে কাপ্তাই লেকের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, মাঝখানে বহে যাওয়া  লুসাই কন্যা কর্ণফুলি নদী আর সীতা পাহাড় এবং রাম পাহাড়ের অপরুপ সৌন্দর্য এই হলো  রাঙামাটির কাপ্তাই উপজেলা।   কাপ্তাই উপজেলার  রয়েছে বিভিন্ন পর্যটনকেন্দ্র। এবার ঈদে একটানা ৯ দিন ছুটি থাকায় পর্যটন শহর হিসাবে খ্যাত কাপ্তাইয়ে হাজারও পর্যটকের আগমন ঘটবে বলে আশা প্রকাশ করেছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

গত বৃহস্পতিবার কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটন স্পটে গিয়ে দেখা যায়,  ঈদকে সামনে রেখে নতুন রুপে সাজানো হচ্ছে পর্যটন স্পট গুলো। কাপ্তাইয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্র শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউজে গিয়ে দেখা যায়, এখানে নতুন করে সাজানো হচ্ছে তাদের নিসর্গ রেস্টুরেন্ট। এসময় কথা হয়  নিসর্গ রিভার ভিউ এন্ড পড হাউজ এর ম্যানেজার মাসুদ তালুকদার এর সাথে, তিনি বলেন ঈদের দিন হতে টানা ৯ দিন আমাদের ৯ টি পড হাউজ, ৬ টি প্রিমিয়ার পড হাউজ বুকিং হয়ে গেছে। এছাড়া পর্যটকদের চাহিদা মাথায় রেখে আমরা আরোও ২ টি রুম ইতিমধ্যে তৈরি করেছি। এছাড়া আমাদের খাবার রেস্টুরেন্টে একসাথে ৩ শতের অধিক লোক খেতে পারবেন।

ওয়াগ্গা ৪১ বিজিবি পরিচালিত প্যানোরোমা জুম রেস্তোরাঁয় গিয়ে দেখা যায়, এখানেও নান্দনিকরূপে সাজানো হচ্ছে পর্যটন স্পটটি। এসময় ঐ স্পটের দায়িত্বশীল ইনচার্জ জানান, আমরা আশা করছি এই বছর টানা ৯ দিন ঈদের ছুটি থাকায় কাপ্তাইয়ে রেকর্ড পরিমাণ পর্যটক আসবে।

শিলছড়ি বনশ্রী পর্যটন কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী রুবায়েত আক্তার বলেন,  কাপ্তাইয়ের প্রতিটি পড়তে পড়তে সৌন্দর্য লুকিয়ে আছে। এই বছর ঈদের ছুটিতে  কাপ্তাইয়ে হাজার পর্যটকের আগমন ঘটবে। এছাড়া কাপ্তাইয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লেকভিউ আইল্যান্ড, লেকশোর পর্যটন স্পট, লেক প্যারাডাইস, কাপ্তাই রিভার ভিউ সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র পর্যটকদের বরণে নানা প্রস্তুতি হাতে নিয়েছেন।

কাপ্তাই থানার ওসি মো মাসুদ বলেন,  ঈদের ছুটিতে কাপ্তাইয়ে হাজারও পর্যটকের আগমন ঘটবে। তাই পর্যটকরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেইজন্য থানা পুলিশ এর টহল দল সবসময় মাঠে কাজ করবে।।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপিত

কাপ্তাইয়ে পুজা মন্ডপের প্রতিনিধিদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

কাউখালীতে যুব ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা আটক

রাঙামাটি সদর উপজেলার টোল আদায় কেন্দ্রটি গোপনে টেন্ডার আহবানের অভিযোগ

কাউখালীর দুর্গম ডোবাকাটায় সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্প

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে বাঘাইছড়িতে প্রস্তুতি সভা

বন মোড়ক ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে শিকারির পা উড়ে গেল

জাতীয় শিশু দিবসে কাপ্তাই  আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের শ্রদ্ধা জ্ঞাপন 

বিনা ভোটে সভাপতি দীপংকর; ভোটে সম্পাদক মাতব্বর

সাজেকে পর্যটকবাহী জীপ উল্টে এবার ৪ পর্যটক আহত

error: Content is protected !!
%d bloggers like this: