মঙ্গলবার , ১০ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন ওয়াদুদ ভূইয়া

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
জুন ১০, ২০২৫ ১১:৩৮ অপরাহ্ণ

খাগড়াছড়িতে জেলা প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও  খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে ওয়াদুদ ভূইয়ার বাস ভবন বৈঠক কলাবাগানে এ ঈদ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে সাংবাদিকদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়।

খাগড়াছড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

সভায় ওয়াদুদ ভূইয়া বলেন, সাংবাদিকরা জাতির চোখ তাই আপনারা এবং আমরা মিলে সমাজের সমস্যা সমাধানে ভূমিকা রাখলে সমাজ সুন্দর হবে, সাধারণ জনগণ উপকৃত হবেন। এছাড়া দেশের বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে আমাদের ভূল থাকলে তা সুধরে দেয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, প্রশাসন, সাংবাদিক ও আমরা (বিএনপি) ঐক্যমতের মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মানের বিকল্প নাই।

এ সময় জেলা প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস সহ বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি শহীদ মিনারে জেলা পরিষদের শ্রদ্ধা নিবেদন

১১ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট

কাপ্তাইয়ে আশিকার আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন

রাঙামাটিতে দুই জেলার আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সাথে সভা করছেন নির্বাচন কমিশনার

আশিকার উদ্দোগে সবুজ পর্যটন বিকাশে এডভোকেসি সভা

বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির কার্যালয় উদ্বোধন

কাপ্তাইয়ে বর্ণিল আয়োজনে উদ্বোধন হলো সঙ্গীত প্রতিভা অন্বেষণ

বাঘাইছড়ি উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞানাগার, ওয়াল লাইব্রেরী ও অভিভাবক শেড উদ্বোধন

লংগদু মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে জিন তাড়ানোর নামে শারিরীক নির্যাতন ‎

error: Content is protected !!
%d bloggers like this: