শুক্রবার , ৮ মার্চ ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

শিব চতুর্দশী উপলক্ষে কাপ্তাই সীতাদেবী মন্দিরে ২ দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মার্চ ৮, ২০২৪ ৩:৪৭ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই চিৎমরম শ্রীশ্রী মাতা সীতাদেবী মন্দির পরিচালনা কমিটির আয়োজনে শিব চতুর্দশী উপলক্ষে শুক্রবার (৮ মার্চ) সকাল ১০ টা হতে শুরু হয়েছে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা।

এদিন সকালে গীতাপাঠ প্রতিযোগিতার উদ্বোধন করেন শ্রীশ্রী মাতা সীতাদেবী মন্দির এর প্রতিষ্ঠা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্যোতিময়ানন্দ মহারাজ।

এরপর শুরু হয় ভক্তিমূলক সঙ্গীত প্রতিযোগিতা। কাপ্তাই উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

সবশেষে ভক্তিমূলক নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কাপ্তাই, রাঙ্গুনিয়া, রাউজান এবং চট্টগ্রাম মহানগর হতে প্রায় শতাধিক প্রতিযোগী অংশ নেন।

কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত ও শিল্পী মানিক দাশ এর পরিচালনায় প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বেতার ও টিভি শিল্পী রাজেশ সাহা, জগন্নাথ দাশ সঙ্গীতা দত্ত এ্যানি এবং ঋতিকা দাশ। সঞ্চালনায় ছিলেন লিপি দাশ, জয়া বিশ্বাস ও ঋতুপর্ণা বিশ্বাস।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী।

মন্দির পরিচালনা কমিটির সাবেক সভাপতি রতন দাশ এর সভাপতিত্বে এসময় মন্দির পরিচালনা কমিটির আহবায়ক সমলেন্দু বিকাশ দাশ, সদস্য সচিব রতন বিশ্বাস, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু সহ মন্দির পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আশীষ কুমার দাশ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় ভোটার দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি

রাঙামাটি নানিয়ারচরে কঠিন চিবরদান অনুষ্ঠানে অ্যাড. দীপেন দেওয়ান

রাঙামাটি শহরে নতুন ভাড়ায় চলবে সিএনজি

কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির বার্ষিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিলাইছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে উচ্ছেদ অভিযান চালালো রাঙামাটি জেলা প্রশাসন !

পার্বত্যাঞ্চলে পর্যটনের বিকাশ ও আইন-শৃঙ্খলা বিষয়ে রাঙামাটিতে ট্যুরিস্ট পুলিশের এআইজিপির মতবিনিময় সভা

কাপ্তাইয়ে বসতঘরের সামনে দুর্বৃত্তরা আগুনে পুড়ল সিএনজি অটোরিকশা

বাঘাইছড়িতে ভাষাদিবসে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

রাঙামাটিতে আদিবাসী স্বীকৃতির দাবির অন্তরালে দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ

error: Content is protected !!
%d bloggers like this: