বুধবার , ১৮ জুন ২০২৫ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

সাবেক এমপি জাফর আলমের ফাঁসির দাবিতে বিএনপি-আ.লীগের পাল্টাপাল্টি বিক্ষোভ

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুন ১৮, ২০২৫ ৬:৩৭ অপরাহ্ণ

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে সাতটি মামলায় ১৮ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

বুধবার (১৮ জুন) সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে কক্সবাজার কারাগার থেকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। চকরিয়া ও পেকুয়া থানায় দায়ের করা সাত মামলার শুনানি শেষে বিচারক আনোয়ারুল কবির ১৪ দিন ও ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে হাজিরার খবর ছড়িয়ে পড়লে চকরিয়া থানা গেট এলাকায় বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তাঁরা জাফর আলমের ফাঁসির দাবি জানান। অন্যদিকে, আওয়ামী লীগের নেতা-কর্মীরা ‘মিথ্যা মামলায় হয়রানির’ অভিযোগ এনে ঝটিকা মিছিল করেন।

আদালতপাড়ায় সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলে। বৃষ্টি উপেক্ষা করে উভয় পক্ষ মাঠে থাকলেও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সাবেক এমপির বিরুদ্ধে চকরিয়া ও পেকুয়া থানায় হত্যাসহ বিস্ফোরক আইনে মামলাগুলোর তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দনাইশ ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচন, সভাপতি মোজাম্মেল-সম্পাদক কামরুল

চট্টগ্রাম রেঞ্জ আন্তঃজেলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপে বিজয়ী রাঙামাটি জেলা পুলিশ

জনগণ ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা মার্কায় রায় দিবে

জুরাছড়িতে জমি বেদখলের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

বাঘাইছড়িতে নবম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণে অভিযুক্ত আটক 

রামগড়ে তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধিদের মাঝে এসপির ঈদ উপহার বিতরণ

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি; ফের খোলা হয়েছে বাঁধের দরজা

খাগড়াছড়ির বন্যা কবলিত মানুষের পাশে বিদ্যানন্দ ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন

সাজেকে জনস্বাস্থ্য নিশ্চিতে ৩২০০ ফুট দীর্ঘ পাইপলাইনের বিশুদ্ধ পানির প্রজেক্ট বসিয়েছে বিদ্যানন্দ

কাপ্তাই হ্রদে নৌ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

error: Content is protected !!
%d bloggers like this: