শনিবার , ২৬ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে ওয়ার্ড বিএনপির কমিটি পুনঃগঠন

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
জুলাই ২৬, ২০২৫ ১০:২৬ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ১নং ওয়ার্ড বিএনপির কমিটি পুনঃগঠন করা হয়েছে। আজ শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টায় বাঘাইছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভার মাধ্যমে কণ্ঠভোটের ভিত্তিতে এ কমিটি পুনঃগঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে শেখ ফরিদকে সভাপতি, সুন্দর আলীকে সাধারণ সম্পাদক এবং আব্দুর রহিম মালুমকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়। নবগঠিত কমিটির গঠন প্রক্রিয়া পরিচালনা করেন বাঘাইছড়ি পৌর বিএনপির সহ-সভাপতি ও ১, ২, ৩ নম্বর ওয়ার্ড নির্বাচন কমিটির প্রধান সমন্বয়ক মোঃ মোস্তফা।

উক্ত আলোচনা সভায় ১নং ওয়ার্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো: শিফন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি এবং ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচন কমিটির প্রধান সমন্বয়ক মোঃ মোস্তফা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সহ-সমন্বয়ক মোঃ হালিম, সহ-সমন্বয়ক শাহজালাল এবং অন্যান্য বিএনপির নেতৃবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে মোঃ হালিম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল। দলের শৃঙ্খলা বজায় রেখে জনগণের স্বার্থে কাজ করতে হবে। কেউ যদি দলের সুনাম ক্ষুণ্ন করে এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হয়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজন হলে আইনের আশ্রয় নেওয়া হবে।

প্রধান অতিথি মোঃ মোস্তফা বলেন, দলকে সুসংগঠিত করার লক্ষ্যে এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জনের লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত সবাই যদি আন্তরিকভাবে নিজেদের দায়িত্ব পালন করেন, তাহলে দল উপকৃত হবে এবং জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়ির মানিকছড়িতে গণপিটুনিতে আহত ইউপিডিএফ কর্মীর মৃত্যু

সাজেকে ইউপিডিএফের অত্যাচারে স্থানীয়দের বিক্ষোভ

বিশ্ব গ্রামীণ নারী দিবসে খাগড়াছড়িতে শোভাযাত্রা, প্রতিবাদী নৃত্যনাট্য ও সমাবেশ

জেলা প্রশাসনের কালেক্টরেট জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী(সঃ) উদযাপিত

স্বাধীনতা দিবসে সুর নিকেতনের নানা কর্মসূচি পালন

বর্ষায় প্রাণ ফিরেছে পাগলী পাড়া ফইরা মুরং ঝর্ণার

বিলাইছড়িতে ঐতিহ্যবাহী ঘিলা খেলা অনুষ্ঠিত 

বাঘাইছড়ি পৌর নির্বাচনে ৩ মেয়রসহ ৩৪ জনের মনোনয়ন পত্র জমা

সেনাবাহিনীর সহযোগিতায় রামগড় থানার কার্যক্রম চলছে

পাহাড়ে কোন সন্ত্রাসীদের ঠাঁই হবেনা-ব্রি. জেনারেল মো: হাসান মাহমুদ

error: Content is protected !!
%d bloggers like this: