বুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দারিদ্র বিমোচনে রাঙামাটিতে কাজ করবে এমজেএফ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ২:০২ অপরাহ্ণ

রাঙামাটির ৩ উপজেলার ১০ টি ইউনিয়নে অতি দারিদ্র বিমোচন, জলবায়ু সহনসীল জীবিকায়ন, পুষ্টি, সামাজিক নিরাপত্তা ও এডভোকেসি নিয়ে কাজ করবে জাতীয় বেসরকারী উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।

বুধবার সকালে রাঙামাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রকল্পের সূচনা বিষয়ক কর্মশালায় এ তথ্য জানানো হয়।

অংশীদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা নামক এ প্রকল্পের কাজ হবে রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙা, বালুখালী, মগবান, বিলাইছড়ি উপজেলার ফারুয়া, কেংড়াছড়ি, বিলাইছড়ি সদর এবং জুরাছড়ি উপজেলার মৈদং ও দুমদুম্যা ইউনিয়নে। এ প্রকল্পের আওতায় ২০ হাজার পরিবারের ৯৮ হাজার মানুষ সুবিধা ভোগ করবে।

স্থানীয়ভাবে প্রকল্পটি বাস্তবায়নে কাজ করবে রাঙামাটির স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা, হিল ফ্লাওয়ার, টংগ্যা এবং প্রগ্রেসিভ।

রাঙামাটি ছাড়াও বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় ১৬টি ইউনিয়নে এ প্রকল্পের কাজ বাস্তবায়ন হবে। এ প্রকল্পের অর্থায়ন করছে ইউরোপিয়ান ইউনিয়ন ৮১ কোটি ৫৭ লাখ, ৬ হাজার ৬৬১ টাকা। ২০২৬ সালে ডিসেম্বরে এ প্রকল্প শেষ হবে।

প্রকল্পের সূচনা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য রেম লিয়ানা পাংখোয়া।

মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক বনশ্রী মিত্র ভূইয়ার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, এমজেএফের গভর্নিং বোর্ড মেম্বার নিরূপা দেওয়ান, ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি মেহের নিগার ভূইয়া, ইএনডিপির কর্মকর্তা বিপ্লব চাকমা. পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য এড চঞ্চু চাকমা, রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নাবিল নওরোজ বৈশাখ। কর্মশালার শুরুতে প্রকল্প বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন এমজেএফের প্রকল্প সমন্বয়কারী নিখিল চাকমা।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে জামায়াত নেতা আমজাদ হত্যার মূল আসামী  গ্রেফতার

রাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

রুমায় সাংবাদিকদের সাথে রুমা জোন কমান্ডারের মতবিনিময়

সাজেকে সেনা পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রামগড় চা বাগানে চারুলতার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের শারদ উপহার

কাপ্তাইয়ের দুর্গম স্কুলের শিক্ষার্থীরা পেল টিকার প্রথম ডোজ

কাপ্তাইয়ে পাহাড়ে ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে আনতে প্রশাসনের প্রচারণা

মহালছড়ি সফরে জেলা প্রশাসক: উন্নয়ন ও জনসচেতনতার দিগন্ত উন্মোচন

অদম্য মেধাবী বিশালের পাশে মহালছড়ি উপজেলা প্রশাসন

কাউখালীর বেতবুনিয়ায় চোলাই মদসহ গ্রেফতার ১

error: Content is protected !!
%d bloggers like this: