সোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে কেপিএম কয়লার ডিপু হরি মন্দিরে সম্প্রীতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৬:১৬ অপরাহ্ণ

কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর কেপিএম কয়লার ডিপু কর্ণফুলী প্রকল্প শ্রীশ্রী হরি মন্দিরে সোমবার (২৯ সেপ্টেম্বর)  বিকেল ৫ টায় সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।।শারদীয় দুর্গা পুজা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে সব ধর্মের প্রতিনিধিদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কেপিএম কয়লার ডিপু হরি মন্দির পরিচালনা কমিটির সভাপতি কেপিএম এর সাবেক এমডি প্রকৌশলী স্বপন সরকার। এসময়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ রহুল আমিন। এসময় তিনি বলেন, সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাৎসব চলছে। কেউ যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে না পারে সেই জন্য সকলকে সচেতন হতে হবে। সরকার চাই একটি উৎসবমুখর পরিবেশে পুজা উদযাপন হউক। তাই পুজা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে প্রশাসন সহ সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাঁকে আইনের আওতায় আনা হবে। কোন অঘটন ঘটলে তাৎক্ষণিকভাবে আমাদেরকে অবহিত করবেন।

এসময় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, কাপ্তাই উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, সহ সভাপতি হারুনুর রশীদ রতন, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিন কন্ট্রাক্টার, বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, উপজেলা পুজা উদযাপন পরিচালনা কমিটির সহ সমন্বয়ক এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  ঝুলন দত্ত, কেপিএম কয়লার ডিপু প্রকল্প হরি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রুপক মল্লিক রাতুল, সহ অর্থ সম্পাদক আশুতোষ মল্লিক সহ মন্দির পরিচালনা  কমিটির সদস্য এবং  মন্দিরে আগত পুণ্যার্থীরা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেপিএম কয়লার ডিপু প্রকল্প হরি মন্দির পরিদর্শন করেন ও মন্দির পরিচালনা কমিটির সদস্যদের সাথে কথা বলেন এবং পুজার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে সনাক’র মানববন্ধন / রাজনৈতিক দলসহ সকল পক্ষকে এই ছাত্র-জনতার অভ্যুত্থান থেকে শিক্ষা নেয়ার আহ্বান

‎রাঙামাটিতে ১০টি ঈদের জামাত অনুষ্ঠিত, ঈদ গায়ে হাজার হাজার মুসল্লির ঢল

কাপ্তাইয়ে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা কমিটির প্রশিক্ষণ 

ডাঃ মং স্টিফেন চৌধুরীর নামে নামকরণ হলো চন্দ্রঘোনায় খ্রীস্টিয়ান হাসপাতালের স্টাফ ক্লাব

রামগড়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন; ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

নানিয়ারচরে গাঁজাসহ যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

রাঙামাটির নানিয়ারচরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণসংযোগ

রাঙামাটিতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, সচেতনতামূলক মাইকিং সেনাবাহিনীর

মাঠ দখলে বিএনপি, আ'লীগ ঘরে! / ১৫ আগষ্ট ঘিরে বিএনপিসহ অঙ্গ সংগঠনের অবস্থান কর্মসূচি

কাপ্তাইয়ে সমাবেশ করে নাই কোন পক্ষ, পরিস্থিতি স্বাভাবিক, পুলিশ এর কঠোর অবস্থান 

error: Content is protected !!
%d bloggers like this: