শুক্রবার , ১৭ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বান্দরবানে সেনাবাহিনীর উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে নাগরিক পরিষদের বিক্ষোভ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ১৭, ২০২৩ ১:০৭ অপরাহ্ণ

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের উপর  কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের  সশস্ত্র হামলা সেনাবাহিনীর  ওয়ারেন্ট অফিসার শহীদ নাজিম উদ্দিনকে হত্যা ও রুমা উপজেলায় নির্মাণ শ্রমিকদের উপর গুলিবর্ষণ, অপহরণের প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) রাঙামাটি জেলা শাখা কর্তৃক শুক্রবার সকালে রাঙামাটি শহরের পৌর চত্বর থেকে বিক্ষোভ মিছিল করেছে।

শুক্রবার সকালে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা চৌমুহনী চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশ হয়।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, পিসিএনপি’র রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মায়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান, আরো বক্তব্য রাখেন মহাসচিব আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি’র রাঙামাটি জেলা সভাপতি মো: হাবীব আজম সহ পিসিএনপি, পিসিসিপি, পিসিএমপি’র কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। ঘণ্টাব্যাপী চলা বিক্ষোভ সমাবেশে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়।

বক্তারা বলেন- দেশপ্রেমিক শহীদের রক্ত বৃথা যেতে দেব না। যারা সেনা সদস্য মাষ্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিনকে গুলি করে হত্যা করেছে এবং বাঙালি শ্রমিকদের গুলি করে আহত করাসহ নিরীহ মানুষ অপহরণ করেছে তাদের বিষ দাঁত উপড়ে ফেলতে হবে। তাদের বিরুদ্ধে যদি প্রশাসন ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে দেশপ্রেমিক জনতা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে। আমরা আর বসে থাকবো না।

যেখানে সেনাবাহিনী হত্যার শিকার হয় সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? পার্বত্য চট্টগ্রামে মানুষ আজ নিরাপত্তাহীনতায়। কেউ নিরাপদে নেই। মানুষ এক আতঙ্কের মধ্য দিয়ে দিন পার করছে। সন্ত্রাসীদের চাঁদাবাজি, অপহরণ, খুন-গুম আজখ সাধারণ মানুষ অতিষ্ঠ। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আমরা সরকার ও প্রশাসনের নিকট জোর দাবী জানান বক্তারা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৮ দিন পর কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে 

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

বঙ্গবন্ধু সারাজীবন মানুষের স্বার্থের জন্য নেতৃত্ব দিয়ে সংগ্রাম করেছিল: পার্বত্য প্রতিমন্ত্রী

রাঙামাটি সদর উপজেলায় পানিবন্দী ৩ হাজার মানুষ

রাঙামাটির কাউখালী থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবনা থেকে আদিবাসী প্রসঙ্গ বাদ দেয়ার দাবিতে স্মারকলিপি

কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে স্কাউটদের প্রাণের আয়োজন

ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত

রাঙামাটিতে সড়ক অবরোধ করে ঘন্টা ব্যাপী হিন্দু সম্প্রদায়ের প্রতিবাদ সমাবেশ

জাতীয় শিশু দিবসে জাতির পিতার ম্যুরালে কাপ্তাই পুলিশের শ্রদ্ধা জ্ঞাপন 

error: Content is protected !!
%d bloggers like this: