বৃহস্পতিবার , ৭ এপ্রিল ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দ্বিতীয় দফায় কাপ্তাইয়ে টিসিবির পণ্য বিক্রি শুরু 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ৭, ২০২২ ৪:৫২ অপরাহ্ণ

 

পবিত্র রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুযায়ী সাশ্রয়ী মূল্যে দেশের ১ কোটি গরিব জনগণকে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় কাপ্তাই উপজেলায় দ্বিতীয় দফায় বৃহস্পতিবার (৭ এপ্রিল) হতে ফের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে।

উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর কলাবাগান সিবিএ অফিস চত্বর এবং ২ নং রাইখালী ইউনিয়ন এর নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে সকাল ৯ টা হতে সরকার কর্তৃক মনোনিত নির্ধারিত কার্ডধারী পরিবারকে ৫ শত ৬০ টাকার বিনিময়ে ২ কেজি ছোলা , ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি , ২ কেজি মসুর ডাল টিসিবির পণ্য দেওয়া হচ্ছে বলে জানালেন কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) রুহুল আমিন ।

তিনি জানান, প্রথমদিন( বৃহস্পতিবার) চন্দ্রঘোনা ইউনিয়নে ৮ শত ২২ জন এবং রাইখালী ইউনিয়নে ১ হাজার জনকে টিসিবির পণ্য দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বাকি ৩ টি ইউনিয়নে সর্বমোট ৭ হাজার ৬ শত ৫১ জনকে টিসিবির পণ্য দেওয়া হবে।

এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কলাবাগান সিবিএ অফিস চত্বরে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুনতাসির জাহান।

এইসময় , ট্যাগ অফিসার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, পিআইও রুহুল আমিন, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ডেভিল হান্ট অভিযানে রামগড়ে আ.লীগের ২ নেতাকর্মী গ্রেপ্তার

কেপিএম দোকানে চুরির ঘটনায় মালামালসহ আটক -২

কাপ্তাইয়ে মাতৃ সম্মেলন এবং বৈদান্তিক বিদ্যালয়ের উদ্বোধন

রাঙামাটিতে দুই গ্রুপের বন্দুকযুদ্ধে ইউপিডিএফের পরিচালক নিহত

মানিকছড়িতে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণ 

রাজস্থলীতে কৃষকদের মাঝে সার ও ধান বীজ বিতরণ

বড়থলি ত্রিপুরা গ্রামে হামলাকারীদের শাস্তির দাবী ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

রাঙামাটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের টর্চার সেলের সন্ধান

কাপ্তাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ 

error: Content is protected !!
%d bloggers like this: