বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাজস্থলীতে ইউএনও ইমরান খানের আকস্মিক বিদ্যালয় পরিদর্শন

প্রতিবেদক
উচ্চপ্রু মারমা, রাজস্থলী, রাঙামাটি
অক্টোবর ১৬, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ

রাঙামাটির রাজস্থলী উপজেলার নবাগত ও সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমরান খান আজ হঠাৎই একটি স্থানীয় বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং তাদের সাথে সরাসরি কথা বলেন।

তিনি শিক্ষার্থীদের পাঠে মনোযোগ, উপস্থিতি ও শিখন-শেখানোর পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। শ্রেণিকক্ষ পরিদর্শনের সময় তিনি নিজেও শিক্ষার্থীদের সাথে পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করেন, যা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।

পরে তিনি বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকমণ্ডলীর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সভায় ইউএনও মহোদয় শিক্ষকদের উদ্দেশ্যে বলেন— “একজন শিক্ষক শুধু পাঠদান নয়, শিক্ষার্থীদের চরিত্র, শৃঙ্খলা ও দায়িত্ববোধ গঠনের পথপ্রদর্শক। আমাদের লক্ষ্য হওয়া উচিত—প্রতিটি শিশুর মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিকতার বীজ বপন করা।”

তিনি আরও বলেন, “বিদ্যালয়ে নিয়মিত ক্লাস পরিচালনা, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা এবং আধুনিক পদ্ধতিতে পাঠদান বাড়ালে রাজস্থলীর শিক্ষার মান অবশ্যই উন্নত হবে।”

পরিদর্শন শেষে তিনি বিদ্যালয়ের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজস্থলী থানার সম্মানিত অফিসার ইনচার্জ জনাব ইকবাল বাহার চৌধুরী, উপজেলা নির্বাচনী কর্মকর্তা জনাব অনিক বড়ুয়া, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব হিতৈষী চাকমা প্রমুখ।

স্থানীয় শিক্ষক ও শিক্ষার্থীরা নবাগত ইউএনওর এই আকস্মিক পরিদর্শনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের মতে, এই ধরনের উদ্যোগ শিক্ষা ক্ষেত্রে শৃঙ্খলা ও দায়িত্ববোধ আরও বৃদ্ধি করবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর উপহার সোলার প্যানেল পার্বত্যবাসীর রাতের অন্ধকারকে আলোকিত করেছে- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

রুমায় আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

দীপংকর তালুকদারের দলীয় মনোনয়নে রাইখালীতে আনন্দ মিছিল 

জাতীয় মৎস সপ্তাহের শুভ উদ্ভোধন মহালছড়িতে

কাপ্তাইয়ে আশিকার উদ্যোগে উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা

জুরাছড়িতে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

লোগাং সফরের মধ্য দিয়ে পাহাড়ে শান্তির বীজ বপন করেছিলেন শেখ হাসিনা- অপু

পার্বত্য চট্টগ্রামে বিএনপির দলীয় জেলা পরিষদ গঠন করা হয়েছে- সারজিস আলম

কাপ্তাইয়ে ১১দলীয় ঐক্যজোট প্রার্থীর নির্বাচনী গণসংযোগ

বর্ষা মৌসুমে কাঠের আসবাবপত্রের যত্ন নেবেন যেভাবে

error: Content is protected !!
%d bloggers like this: