সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

চন্দনাইশ রাউলিবাগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) মাহফিল সম্পন্ন 

প্রতিবেদক
মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম।
সেপ্টেম্বর ৭, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ

বিশ্ব মানবতার মুক্তির অনন্য দিশারী, রহমাতুল্লিল আলামীন, শাফিউল মুজনাবিন হযরত মুহাম্মদ মুস্তাফা (সা.)-এর পবিত্র শুভাগমন উপলক্ষে এক বর্ণাঢ্য ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল ও মরহুম-মরহুমাদের আত্মার মাগফেরাত কামনায় ঈসালে সওয়াব মাহফিলের আয়োজন করা হয়।

রবিবার (৬ সেপ্টেম্বর) বাইতুল আমান জামে মসজিদে রাউলিবাগ এলাকাবাসী ও প্রবাসী বৃন্দ সহ যৌথ উদ্যোগে প্রতিবছরের ন্যায় এই বৎসরও রাউলিবাগ বায়তুল আমান জামে মসজিদে বার্ষিক ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সকাল থেকে বিভিন্ন কর্মসূচি মধ্যে কোরআন তেলাওয়াত নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমে গাউছিয়া শরিফ ও বাদ এশা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ ওমর ফারুক নঈমী খতিব খোশাল শাহ জামে মসজিদ মাহমুদাবাদ, হাটহাজারী চট্টগ্রাম।রাউলিবাগ বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা এনাম কাদেরী, মাওলানা মোহাম্মদ কামরুদ্দিন নূরী প্রতিষ্ঠাতা  পরিচালক না’ লাইনে ই মোস্তফা সাঃ তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা সাত ঘাটিয়া পুকুর পাড় চন্দনাইশ চট্টগ্রাম।

রাউলিবাগ বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ হোসাইন পবিত্র কোরআন তেলাওয়াত ও নাতে রাসুল পরিবেশন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আবছার। তিনি তার সভাপতির ভাষণে নবী করিম (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। ​মাহফিলে রাউলিবাগ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। বক্তারা নবী (সা.)-এর শান-মান ও গুরুত্ব আলোচনা করেন এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিশ্ব মা দিবস আজ / ‘আমার সাফল্য মায়ের দোয়া’ – মেয়র আকবর হোসেন চৌধুরী

কাপ্তাই কেআরসি স্কুলে ১০০ গ্রামীণ নারী মহিলারদেরকে নিয়ে উঠান বৈঠক

পাহাড়ে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহবান দীপংকর তালুকদারের

লংগদু রাজনগর ব্যাটালিয়নের (৩৭ বিজিবি) অভিযানে অবৈধ কাঠ জব্দ

রামগড় উপজেলা ও পৌর বিএনপির আংশিক কমিটি গঠন

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে বিজয় দিবস উদযাপন

খাগড়াছড়িতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা

রাঙামাটিতে শত কোটি টাকার জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পে মতবিনিময় সভা

হাফেজে কোরআন পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন

ঈদগাঁও-ফুলছড়িতে বন উদ্ধার শেষে বৃক্ষরোপণ কর্মসূচি।

error: Content is protected !!
%d bloggers like this: