বৃহস্পতিবার , ১১ মে ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে চার সেরা খেলোয়াড়কে উপহাহার দিলেন রিজিয়ন কমান্ডার গোলাম মহিউদ্দিন আহমেদ

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
মে ১১, ২০২৩ ৬:২০ অপরাহ্ণ

 

খাগড়াছড়িতে চার সেরা খেলোয়াড়কে জুতা, জার্সি, প্যান্ট, ট্র্যাকস্যুট, গ্লাভসসহ ফুলসেট উপহার দিয়েছেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ(মাহি)।

তথ্যানুযায়ী; গত ৬মে ২০২৩ ম্যাজিকেল ত্রিপুরার সন্ধানে কিশোরী ফুটবলার প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শনের সময় খাগড়াছড়ির মাননীয় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ(মাহি) এর সম্মানে একটি প্রীতি ম্যাচ আয়োজন করা হয়। এতে অংশ নেন ত্রিপুরা যুব কল্যাণ সংসদ প্রমিলা ফুটবলার টিম বনাম খাগড়াছড়ি ফুটবল একাডেমি। প্রীতি ম্যাচ শেষে শেষে, তিনি দুই দলের দুইজন করে মোট চারজন সেরা খেলোয়াড়কে বাছাই করে কিছু উপহার (খেলাধুলার সামগ্রী – বুট জুতা, জার্সি, শর্টস প্যান্টস, ট্র্যাকস্যুট ইত্যাদি) দেওয়ার ঘোষণা দেন। সে প্রতিশ্রুতি অনুযায়ী আজ বৃহস্পতিবার (১১মে) সকাল সাড়ে ১০টার দিকে খেলোয়াড়দের হাতে উপহার সামগ্রী তুলে দেন তিনি।

বাছাইকৃত ৪জন সেরা ফুটবলার হিসেবে উপহার পাওয়া খেলোয়াড়রা হলেন লিসা ত্রিপুরা, অনামিকা ত্রিপুরা, সাম্প্রি ত্রিপুরা ও ওম্রাসং মারমা।

এ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ(বিটিজেকেএস)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি লবলেশ্বর ত্রিপুরা লায়ন, সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরা,কিশোরী ফুটবলার প্রশিক্ষণ কর্মসূচির আহবায়ক ও কোচ জ্যোতিষ বসু ত্রিপুরা উপস্থিত ছিলেন।

চারজন সেরা খেলোয়াড়কে জুতা, জার্সি, প্যান্ট, ট্র্যাকস্যুটসহ ফুলসেট উপহার পেয়ে খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ প্রতি কৃতজ্ঞতা জানান

বিটিজেকেএস’র প্রতিনিধিরা। তারা রিজিয়ন কমান্ডার’র উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদুতে বায়তুশ শরফ কমপ্লেক্সে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কোয়ান্টামের প্রবীণ সেবা কার্যক্রম নিয়ে সন্তুষ্ট চিকিৎসাবিজ্ঞানী অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমেদ

রাবিপ্রবিতে পর্যটন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নানিয়ারচরে মোটরসাইকেল দুর্ঘটনা, আহত ২

রাঙামাটি জেলা তথ্য অফিসের মহিলা সমাবেশ

বিলাইছড়িতে উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

দীঘিনালায় বিএনপি’র ত্রাণ সামগ্রী বিতরণ

কাপ্তাই প্রগতি সংসদের সধারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দৃষ্টি প্রতিবন্ধী শিখা তনচংগ্যা বড় শিল্পী হতে চায়

বিএনপি সরকার গঠন করলে ব্যবসায়ীসহ পার্বত্যাঞ্চলের উন্নয়নে পদক্ষেপ নেয়া হবে-অ্যাডভোকেট মামুন

error: Content is protected !!
%d bloggers like this: