সোমবার , ২২ ডিসেম্বর ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

চন্দনাইশে ক্রীড়া ও হস্তশিল্প প্রতিযেগিতার শুভ উদ্বোধন

প্রতিবেদক
মোহাম্মদ ওমরফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম
ডিসেম্বর ২২, ২০২৫ ৯:০১ অপরাহ্ণ

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে চন্দনাইশ উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়নের ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত এতিমখানার নিবাসীদের নিয়ে দুই দিনব্যাপী ফুটবল, ব্যাডমিন্টন, চিত্রাঙ্কন ও হস্তশিল্প প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। প্রতিযোগিতায় ৪ টি ইভেন্টে উপজেলার ১৯ টি প্রতিষ্ঠানের ৩৮০ জন শিশু অংশগ্রহণ করছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতা উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মীর ইমরান হোসেন, প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, সহকারী সমাজসেবা কর্মকর্তা ফারহানা জাহান।

এসময় উপস্থিত ছিলেন- সমাজসেবা কার্যালয়ের সুপারভাইজার শফিউল আজিম, শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, আরাফাত হোসেন, হাফেজ মো. ইলিয়াছ রেজা, মাওলানা লিয়াকত আলী, হাফেজ শফিউল করিম, সাজ্জাত উল্লাহ, মাওলানা আব্দুর রহিম, মাহমুদুল কবির, মোস্তাকিম প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাজিব হোসেন বলেন, “সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে শিশুবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সমাজের এতিম, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে সমাজসেবা অধিদপ্তর বিশেষ ভূমিকা পালন করছে। আজকের এ সুন্দর আয়োজন যার অন্যতম উদাহরণ।”
সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষায় সমাজের সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই জেটিঘাট কাঁঠালের হাট: প্রতি হাটে বিক্রি হয় ১০ লাখ টাকার কাঁঠাল

কাপ্তাই ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাঙামাটির লংগদুতে চার সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টায় যুবক গ্রেফতার

বিলাইছড়িতে হিল ফ্লাওয়ার কর্তৃক পুষ্টি মেলা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে জেলা ছাত্রদলের লিফলেট বিতরণ

 গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণে জুরাছড়িতে সভা 

জনপ্রতিনিধিদের হুমকির প্রতিবাদে ও বিপুলদের খুনিদের গ্রেফতারের দাবিতে পানছড়িতে বিক্ষোভ

নির্যাতনের অপরাধে স্ত্রীকে ২৩ লাখ টাকা ক্ষতিপুরণ; চাকমা রাজার রায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজস্থলীতে বিজিবির ভোটকেন্দ্র পরিদর্শন

বান্দরবান আইনজীবী সমিতির সভাপতি কালাম, সম্পাদক বাসিংথুয়াই, সহ সম্পাদক আলমগীর

error: Content is protected !!
%d bloggers like this: