শনিবার , ২৯ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে কমিউনিটি পুলিশিং ডের বর্ণাঢ্য আয়োজন

প্রতিবেদক
রিকোর্স চাকমা, রাঙামাটি
অক্টোবর ২৯, ২০২২ ১২:৫১ অপরাহ্ণ

 

জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে রাঙামাটি জেলা পুলিশ।

আজ সকাল দশটায় পুলিশ সুপারের কার্যালয় থেকে গাড়ি বহরের র্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে এসে আলোচনা সভায় মিলিত হয়।

রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙামাটি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ তরিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, মানবাধিকার কমিশনের সদস্য চিংকিউ রোয়াজা, সাবেক নারী সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক নুরুল আবসার প্রমুখ।

জঙ্গিবাদ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তি বজায় রাখতে সমাজে সর্বস্তরে কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম আরও ছড়িয়ে দেওয়ার আহবান জানিয়েছেন বক্তারা।

পরে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় এক পুলিশ কর্মকর্তা ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটির বরকলে ২ ছাত্রলীগ নেতা আটক

কাপ্তাইয়ে বাঁশবাহী ট্রাকে বিদ্যুতের তার আটকে ক্ষতিগ্রস্ত ১১ কেভি ট্রান্সফরমার, বিদ্যুৎহীন এলাকা

রাঙামাটি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শহীদ মুগ্ধ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন অটল ছাপ্পান্ন

কাপ্তাইয়ে কৃষকলীগের ধান কাটা উৎসব

সুপ্রদীপ চাকমাকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা করায় পাহাড়িদের একাংশে অসন্তোষ

বিসিএস ফিরিয়ে পাওয়া শোভন চাকমার হতাশার দীর্ঘশ্বাস 

কাউখালীতে ইউপিডিএফ কালেক্টরের আস্তানায় যৌথ অভিযানে মদ তৈরির সরাঞ্জাম ও চাঁদার রশিদ উদ্ধার

রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড; ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ

কাপ্তাইয়ে জাতীয় শিশু  পুরস্কার প্রতিযোগিতার উদ্বোধন 

error: Content is protected !!
%d bloggers like this: