শনিবার , ১২ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে পুলিশের অভিযানে ৩শ লিটার মদসহ ২ জন আটক; মদবাহী ট্রাক জব্দ

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ১২, ২০২৩ ৫:৫১ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে অবৈধভাবে পাচারকালে ৩ শত লিটার দেশীয় তৈরী মদ জব্দ করা হয়েছে।

সেই সাথে মদ পাচারের অভিযোগে ২ জনকে আটক করা হয় এবং ১ টি পিকআপ জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে  শনিবার (১২ আগস্ট)  সকাল সাড়ে ৬ টায় কাপ্তাই উপজেলা সদরের কাপ্তাই – চট্টগ্রাম সড়কের  বড়ইছড়ি মৎস্য চেক পোস্টের সামনে কাপ্তাই থানা পুলিশ এর উপ পরিদর্শক ( এসআই) মো: ইমাম উদ্দিন সঙ্গীয় পুলিশ সহ এই অভিযান পরিচালনা করে।
এসময় ওয়াগ্গা ইউনিয়ন এর কুকিমারা হতে চট্টগ্রাম এর উদ্যেশ্যে অবৈধ ভাবে দেশীয়  মদ  পাচারকালে   সন্দেহভাজন একটি পিকআপকে আটক করা হয়।

এ সময় পিক আপ হতে   ৮ টি বস্তায়  ৩ শত লিটার মদ জব্দ, ২ জনকে আটক এবং ১ টি পিক আপ জব্দ  করা হয়  বলে    জানান, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন।

আটককৃত রবিউল হোসেন( হৃদয়) চট্টগ্রাম জেলার  রাউজান উপজেলার রহমতপাড়া এলাকার আব্দুল মান্নান এর ছেলে এবং অপরজন আকিব হোসেন একই উপজেলার আলম সেক্রেটারি বাড়ির মো: রফিক এর ছেলে বলে জানান ওসি।
এসময় পুলিশ এর উপস্থিতি টের পেয়ে কৌশলে গাড়ির চালক পালিয়ে যান।

উদ্ধারকৃত মদের বর্তমান  বাজার মূল্য ৯০ হাজার টাকা বলে পুলিশ জানান ।

এ বিষয়ে থানার এসআই ইমাম উদ্দিন বাদি হয়ে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাপ্তাই থানায় নিয়মিত মামলা রুজু করেন।
আসামী দুজনকে শনিবার  রাঙামাটি বিজ্ঞ   আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান  কাপ্তাই থানা ওসি জসিম উদ্দিন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্হলীর শফিপুরে আনসার ভিডিপির গ্ৰামভিত্তিক মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন

কাপ্তাইয়ে আরো ৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর নতুন ঘর 

লংগদুতে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত 

বান্দরবানে পাহাড়ের ভাঁজে ভাঁজে পাকা ধানের সুবাস

জুরাছড়িতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে প্রশাসন

‎ভূমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি ৩৭ বিজিবির

কাপ্তাইয়ে নারানগিরি ক্লাস্টারের টিচার্স ডে অনুষ্ঠিত

কাপ্তাই পুলিশের অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন মামলার আসামী গ্রেফতার

কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

কাপ্তাই লেকে কচুরিপানা অপসারণে পিডিবি

error: Content is protected !!
%d bloggers like this: