শনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে সেচ নালা বন্ধ, সবজি ক্ষেত ডুবে নষ্ট

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
ডিসেম্বর ২৭, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওয়ে ইট ভাটায় টপ সয়েল কাটার সুবিধার্থে সেচ নালা বন্ধ করে রাখায় পানি জমে আনুমানিক ১৫ একর সবজি ক্ষেত ডুবে নষ্ট হয়ে গেছে। নালার ভাটিতে পানি সংকটের ফলে বুরো ধান চাষ মৌসুমের জন্য বীজতলা তৈরী করতে পারছেনা কৃষকরা। উপজেলার জালালাবাদ ইউনিয়নের খামার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পুকুরের উত্তর বিলে এ চিত্র দেখা গেছে ।

স্থানীয়দের অভিযোগ, জালালাবাদ ইউনিয়নের ধনকা বিলে ফসলী জমিতে গড়ে তোলা টিকে ব্রিক ফিল্ডে টপ সয়েল কাটার সুবিধার্থে পানি নিস্কাশন নালা বন্ধ করে রাখে। এর ফলে পানি জমে প্রায় ১৫ একর সবজি ক্ষেত ডুবে নষ্ট হয়ে গেছে। বারবার নালার মুখ খুলে দিলেও পরে গোপনে এসে বাঁধ দিয়ে যায় মাটি কাটা সিন্ডিকেটের সদস্যরা।

ভূক্তভোগী কৃষকরা জানায়, দেশীয় প্রজাতির আলু, মূলা, বেগুনসহ বিভিন্ন রকমের সবজি ক্ষেত পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। ভরা মৌসূমে এতবড় ক্ষতি হলেও সরকারের সংশ্লিষ্ট কোন দপ্তরের লোকজন পরিদর্শনে আসেননি।

অপরদিকে পানি সেচের উপরোক্ত নালা বন্ধ করে রেখে খামার পাড়া জামে মসজিদ সংলগ্ন দক্ষিন দিকের ধনকা বিলে প্রতিরাতে টপ সয়েল কাটছে স্থানীয় একটি ইটভাটা মালিক। পানি না পাওয়ায় বুরো মৌসুমের জন্য ধানের বীজতলা তৈরী করতে পারছেন না কৃষক। ইট ভাটায় টপ সয়েল কেটে নেয়ায় একদিকে  ফসলী জমির উর্বরা শক্তি নষ্ট হচ্ছে, অন্যদিকে কৃষি উৎপাদন পিছিয়ে যাচ্ছে ।

ঈদগাঁও উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রাসেল রানা ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইতালির রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন

বাঘাইছড়িতে বন্যার্তদের পাশে মারিশ্যা বিজিবি জোন

কাপ্তাইয়ে তিন দিনব্যাপী ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্স শুরু

সাজেকে আটকা পড়েছে ৪৬৫ পর্যটক ৩ উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন

জুরাছড়িতে প্লাবন: টানা পাঁচ দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

পূজামণ্ডপ কমিটির সাথে বাঘাইহাট সেনা জোনের মতবিনিময় সভা

জাতীয় শোক দিবসে কাপ্তাই বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

লোটাস শিশু সদনে আসবাবপত্র দিলেন অজিত কুমার তঞ্চঙ্গা ও উমা চাকমা

রাঙামাটিতে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত 

কাপ্তাইয়ে জোন কমাণ্ডার’স স্কলারশিপে অংশ নিলো ৩৪০ পরীক্ষার্থী

error: Content is protected !!
%d bloggers like this: