মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

এবারে একুশে পদক পাচ্ছেন রাঙামাটির কনক চাঁপা চাকমা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ৬:৫৫ অপরাহ্ণ

 

চিত্র শিল্পে বিশেষ অবদান রাখায় এবার পার্বত্য জেলা রাঙামাটির কৃতী সন্তান চিত্র শিল্পী কনক চাঁপা চাকমা পাচ্ছেন একুশের পদক।

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চলতি বছর ১৯ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে একুশে পদক-২০২৩ দিচ্ছে সরকার।

রবিবার (১২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্কৃতি মন্ত্রনালয়।

চিত্র শিল্পী কনক চাঁপা চাকমা রাঙামাটি জেলা শহরের রিজার্ভবাজার ১নং পাথরঘাটা এলাকায় বাসিন্দা। তিনি দীর্ঘ দিন সময় ঢাকায় রাজধানীতে অবস্থান করছেন। তার স্বামী খালিদ মাহমুদ মিঠুু একজন শিল্পী ও চলচ্চিত্র নির্মাতা ছিলেন।

মন্ত্রণালয়ের উপসচিব বাবুল মিয়ার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর ভাষা আন্দোলনে অবদান রাখায় খালেদ মনযুর-ই-খুদা, বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামসুল হক (মরণোত্তর) ও হাজী মো. মজিবর রহমান পাচ্ছেন একুশে পদক।

এ ছাড়া শিল্পকলায় (অভিনয়) মাসুদ আলী খান, শিমুল ইউসুফ; সংগীতে মনোরঞ্জন ঘোষাল, গাজী আব্দুল হাকিম, ফজল-এ-খোদা (মরণোত্তর); আবৃত্তিতে জয়ন্ত চট্টোপাধ্যায়; শিল্পকলায় নওয়াজীশ আলী খান; চিত্রকলায় কনক চাঁপা চাকমাও পাচ্ছেন এ পদক। মুক্তিযুদ্ধে অবদান রাখায় মমতাজ উদ্দীন (মরণোত্তর); সাংবাদিকতায় মো. শাহ আলমগীর (মরণোত্তর); গবেষণায় ড. মো. আবদুল মজিদ; শিক্ষায় প্রফেসর ড. মযহারুল ইসলাম (মরণোত্তর) এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর এই পদকের জন্য মনোনীত হয়েছে। রাজনীতিতে চলতি বছর এই পদক পাচ্ছেন অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম (মরণোত্তর) ও আকতার উদ্দন মিয়া (মরণোত্তর)।

এ ছাড়া ভাষা ও সাহিত্যে পাচ্ছেন ড. মনিরুজ্জামান।

চলতি বছর সমাজসেবায় একুশে পদক পাচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও সাইদুল হক।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চাকমা সার্কেল চীফের দ্বিতীয় স্ত্রীর দেশবিরোধী প্ল্যাকার্ড প্রদর্শনের প্রতিবাদে পিসিসিপি’র বিক্ষোভ

পরিবেশবান্ধব বিসিসিটি- বাউ স্টোভ উদ্ভাবন করলেন বাকৃবির গবেষক

বাঘাইছড়িতে চাঁদাবাজির অভিযোগে প্রকাশিত খবরে ভিন্নমত পোষণ ও প্রতিবাদ

একই রাতে ইসলামী ফ্রন্ট নেতা মোজাম্মেল ফকিরের পিতা-মাতার ইন্তেকাল

বান্দরবানে নীলাচল গভীর খাদে মিললো পর্যটকের মরদেহ

পার্বত্য চট্টগ্রামের মানুষ ভারতের সাথে অন্তর্ভুক্ত হতে চেয়েছিল-ঊষাতন তালুকদার 

কাপ্তাইয়ে উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্হাপন 

চীনে নেয়ার প্রলোভনে মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেফতার, ৫ জন উদ্ধার

রামগড়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন; ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কাপ্তাইয়ে ওএমএস চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনে ইউএনও

error: Content is protected !!
%d bloggers like this: