রবিবার , ২৫ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়িতে ধানের শীষে ভোট চাইলেন জেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
জানুয়ারি ২৫, ২০২৬ ১০:০৭ অপরাহ্ণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে। (২৫ জানুয়ারি) রবিবার সকাল থেকে ইউনিয়নের সিঙ্গিনালা ও মহামুনি পাড়ায় বাসায় বাসায় গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সদস্য মোঃ জসিম উদ্দিন।

এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ নং আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার পক্ষে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং দলীয় বার্তা পৌঁছে দেন। প্রচারণাকালে স্থানীয় সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জনগণের প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরেন তিনি।

প্রচারকালে মোঃ জসিম উদ্দিন বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ওয়াদুদ ভূইয়া এমপি হিসেবে পার্বত্য এলাকায় ব্যাপক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেছেন। সেই সময় পাহাড়ি জনপদের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এসব উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারও ওয়াদুদ ভূইয়াকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিশ্বাসী। তাই উন্নয়ন ও মানুষের অধিকার নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে সমর্থন চান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

রাইখালী ইউনিয়নে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

রামগড় সীমান্তে বিজিবির কঠোর নজরদারিতে কমেছে মাদক-চোরাচালান

বরকল উপজেলায় স্বামীর হাতে স্ত্রী খুন

ঈদগাঁওয়ে সাধারন শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল

বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণে কাজ করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড – নিখিল কুমার

রাঙামাটি শহীদ মিনারে জেলা পরিষদের শ্রদ্ধা নিবেদন

রামগড়ে দুর্নীতি, মাদক, বাল্যবিবাহকে লাল কার্ড দেখাল ৯০০ শিক্ষার্থী

কাউখালীতে যৌথবাহিনীর অভিযানে দেশীয় চোলাই মদসহ গ্রেফতার-১

ফায়ার ফাইটার নিপনের কন্যা উন্নতির স্কুল খরচ ব্যয়ভার গ্রহণের সিদ্ধান্ত লেকার্স স্কুলের

error: Content is protected !!
%d bloggers like this: