শনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ঈদগাঁওয়ে অবৈধ চাঁদাবাজি বন্ধে এমপির নির্দেশে বিএনপির মাইকিং

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ

কক্সবাজারের লবন শিল্প নগরী ইসলামপুরে অবৈধভাবে নানা নামে লবণ বোঝাই বোট- নৌকা ও ঘাট থেকে চাঁদা আদায়ের বিরুদ্ধে কক্সবাজার- ৩ আসনের এমপি লুৎফুর রহমান কাজলের নির্দেশে এবং জনসাধারণকে সচেতন করতে মাইকিং করেছে ঈদগাঁও উপজেলা বিএনপি। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম এর নির্দেশনায় ইসলামপুর বাজার এলাকায় এ মাইকিং করা হয়।

জানা গেছে, ইসলামপুর খাল দিয়ে যাতায়াতকারী লবণ বোঝাই বোট-নৌকা ও খাল থেকে কিছু ব্যবসায়ী ও অসাধু লোকজন বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় এবং প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে মানুষকে জিম্মি করে হয়রানি করছে। এমনকি বিভিন্ন তদবিরের কথা বলে সরাসরি অর্থের লেনদেন হচ্ছে। বিষয়টি উপজেলা বিএনপির নজরে এসেছে। তাই চাঁদাবাজদের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করতে মাইকিংয়ের সিদ্ধান্ত নেয় উপজেলা বিএনপি। পাশাপাশি জনসাধারণকে পুলিশের সহযোগিতা নেওয়ারও কথা জানানো হচ্ছে।

এ বিষয়ে ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে যত অপকর্ম হয়েছে তা শুধরে দেশকে নতুনভাবে গড়ে তুলতে গণ-মানুষের নেতা বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় উপজেলা বিএনপি বিভিন্ন কার্যক্রম শুরু করেছে।

এরই মধ্যে ইসলামপুর লবণ ঘাটে কিছু চাঁদাবাজ ভয় দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে। এমনকি তাদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ আমাদের কাছে আসছে। তাই এসব অপকর্ম বন্ধ ও পুলিশকে সহযোগিতা করতে বিএনপির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাইখালীর ডলুছড়িতে পারিবারিক কলহে এক ব্যক্তির আত্মহত্যা

রাঙামাটিতে টেলিযোগাযোগ সেবা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাটিরাঙ্গায় স্থানীয় সরকার দিবসের মেলার সমাপ্তি

মহালছড়িতে পাঁচ শতাধীক নেতাকর্মী বিএনপিতে যোগদান

খাগড়াছড়ি কৃষি ব্যাংক কর্মকর্তা নিকোলাস চাকমা’র বিরুদ্ধে এক কোটি উনচল্লিশ লক্ষাধিক টাকা আত্মসাতের মামলা

জুরাছড়িতে খাদ্য বান্ধব কর্মসূচি কার্যক্রম উদ্বোধন

রূপসী বাংলা আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম চট্টগ্রামের সাংবাদিক এম হায়দার আলী

রামগড়ে বিজিবির মানবিক সহায়তা প্রদান

আবারো দলীয় মনোনয়ন পেলেন পাহাড়ের বর্তমান তিন এমপি

ওয়াদুদ ভুঁইয়ার নির্দেশে বর্ন্যাতদের পাশে যুব সমাজ

error: Content is protected !!
%d bloggers like this: