শনিবার , ২১ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আনন্দ উচ্ছাসে কাপ্তাইয়ে মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মার্চ ২১, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকাজুড়ে মোট ২৭টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় বলে জানান উপজেলা কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. সোলায়মান। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মুসল্লি। ঈদের এই মিলনমেলায় পুরো উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

উপজেলার সবচেয়ে বড় ও কেন্দ্রীয় ঈদের জামাত অনুষ্ঠিত হয় কাপ্তাই উপজেলা মডেল মসজিদে। সকাল ৮টা ১৫ মিনিটে অনুষ্ঠিত এই জামাতে ইমামতি ও খুতবা প্রদান করেন কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. সোলায়মান। নামাজ শেষে তিনি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশ, জাতি ও সমগ্র মানবজাতির শান্তি কামনা করা হয়।

কেন্দ্রীয় ঈদের জামাতে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন, কাপ্তাই উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মুসল্লিরা উপস্থিত ছিলেন।

নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ইউএনও মো. রুহুল আমিন বলেন, “ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, সংযম ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত। ঈদের প্রকৃত শিক্ষা হচ্ছে  মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি করা।”তিনি সবাইকে সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন বলেন, “ঈদের আনন্দ যেন সমাজের সকল মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে। দেশ ও জাতির কল্যাণে এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

এদিকে কেপিএম এলাকায় সোনালী ব্যাংক মাঠে সকাল সাড়ে ৮ টায় ঈদের আরোও একটি বড় নামাজ অনুষ্ঠিত হয়। এতে শত শত মুসুল্লি অংশ নেন। এছাড়া কাপ্তাই পিডিবি ঈদগাহ ময়দানে সকাল ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া উপজেলার অন্যান্য মসজিদেও যথাযোগ্য মর্যাদায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়িতে খাদ্য বান্ধব কর্মসূচি কার্যক্রম উদ্বোধন

বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বসন্ত বরণ ও পিঠা উৎসব 

বান্দরবানে ভোট বর্জনে বিএনপির লিফলেট বিতরণ

বান্দরবানকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে -পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

দীঘিনালায় বন্যার্ত ও কৃষকদের জন্য ফাইন্যান্সিয়াল লিটারেসি সহায়তা

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

রাঙামাটিতে প্রথমবারের মতো হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু

রাঙামাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শন করলেন হাবীব আজম

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা বিতরণ

কাপ্তাইয়ে কর্নফুলী নদীতে নৌ বিজয়া র‍্যালীর মাধ্যমে প্রতিমা বির্সজন করলো ভক্তরা

error: Content is protected !!
%d bloggers like this: