রবিবার , ১৯ এপ্রিল ২০২৬ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ১৯, ২০২৬ ৭:২৩ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার( ১৯ এপ্রিল) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ২০২৫-২৬অর্থ বছরের  প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ রুহুল আমিন। এসময় তিনি  বলেন, দ্বীন ইসলামের জন্য সকল ইমামকে একযোগে কাজ করতে হবে। সরকারের ভালো কাজগুলো সমাজে পৌঁছে দেওয়ার জন্য ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন এর সাধারণ কেয়ারটেকার মো.সিরাজুল ইসলামের সঞ্চালনায় কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপার ভাইজার মোঃ নাছির উদ্দীন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের বিদায়ী মডেল কেয়ারটেকার ও কাপ্তাই মডেল মসজিদের ইমাম মাওলানা সোলাইমান হোছাইন, নতুন মডেল কেয়ারটেকার হযরত মাওলানা মুফতি হাফেজ আনোয়ার হোসেন সাইফী, মসজিদ ভিত্তি শিশুগণ গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক কবির হোসেন ও হাফেজ আবুল কালাম। পরে বদল বদলী জনিত কারনে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন ও ইফার মডেল কেয়ারটেকার মাওলানা সোলাইমান হোছাউনকে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেয়া হয়। পরে সকলের জন্য দোয়া মুনাজাত করা হয়।এসময় প্রশিক্ষণপ্রাপ্ত সকল ইমাম ও গণশিক্ষার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে এসএসসি পরীক্ষা সফলভাবে শুরু

গরীব দুস্থদের মাঝে চিকিৎসা সহায়তা দিল কাপ্তাই সেনা জোন

আন্তর্জাতিক নারী দিবসে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মহান বিজয় দিবস উদযাপন

রামগড়ে ইউপিডিএফের চাঁদাবাজকে সেনাবাহিনীর হাতে দিলো জনতা

কাপ্তাইয়ে  বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দ্বিতীয় দিনেও চন্দ্রঘোনা-রাইখালী ফেরি চলাচল বন্ধ

‎চট্টগ্রাম থেকে দুর্নীতিকে চির বিদায় নিতে হবে– পূর্বদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে মেয়র শাহাদাত

জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই মহিলা আ’লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

রাঙামাটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

error: Content is protected !!
%d bloggers like this: