রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাই জোনের উদ্যোগে রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ৬, ২০২৬ ৫:৫০ অপরাহ্ণ

গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটির রাজস্থলীতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী সচেতনতামূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোনের অধীন রাজস্থলী আর্মি ক্যাম্পের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

রাজস্থলী আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর হাফিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, মেডিকেল অফিসার ডা. জিয়া উদ্দিনসহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী স্থানীয় গর্ভবতী নারী ও মায়েরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ আহমেদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজস্থলী উপজেলার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণে গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, সঠিক পুষ্টি, সাধারণ রোগবালাই প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা প্রদানের বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।

আয়োজকদের মতে, দুর্গম পার্বত্য এলাকার মা ও শিশুদের স্বাস্থ্যঝুঁকি কমানো এবং স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় চিকিৎসকরাও এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক হিসেবে উল্লেখ করেছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সেনাবাহিনীর প্রচেষ্টায় প্রথম বারের মতো সাজেকে এসএসসি কেন্দ্র চালু 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান উন্নয়নের জোয়ারে ভাসছে পার্বত্য অঞ্চল- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

বিলাইছড়িতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ বিতরণ করলেন এমপি দীপংকর 

লংগদু ভূমি অফিসের সার্ভেয়ারের সামনে গোল নাহার পরিবারকে পিটিয়ে জখম

বিলাইছড়ির বন্যায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করেছে কারিতাস ও আশিকা

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কাপ্তাইয়ে বিতর্ক প্রতিযোগিতা

কাউখালীতে তারুণ্যের উৎসবের পুরষ্কার বিতরণ 

রাঙামাটিতে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার ১ম বর্ষপূর্তি উদযাপন

কাপ্তাইয়ে সুশাসন প্রতিষ্ঠা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

শেখ হাসিনাই একমাত্র পার্বত্যবাসীর দুঃখ বুঝেন-বীর বাহাদুর

error: Content is protected !!
%d bloggers like this: