শনিবার , ৭ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়ি ধুমনিঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী আহত, সেনা সদস্যদের সহযোগিতায় হাসপাতালে প্রেরণ

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি।
নভেম্বর ৭, ২০২৬ ৪:১০ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ধুমনিঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ধুমনিঘাট আর্মি ক্যাম্পের চেকপোস্টের আগে পাহাড়ে ওঠার সড়কের বাঁকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জালিয়াপাড়া থেকে আসা কয়েকটি মোটরসাইকেলের একটি বহর ধুমনিঘাটের দিকে যাচ্ছিল। পথে চেকপোস্টের আগের বাঁকে পৌঁছালে বহরের সর্বশেষ মোটরসাইকেলটি সড়কে পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গায়ে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হন। তাদের উভয়ের দুই পায়ে জখম হয়।আহত ব্যক্তিদের নাম মোঃ জাবেদুল ইসলাম ও মোঃ মুন্না ইসলাম বলে জানা যায়।

দুর্ঘটনার খবর পেয়ে ধুমনিঘাট আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা দ্রুত আহতদের পাশে দাঁড়ান। তারা প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী দিয়ে আহতদের ক্ষতস্থান পরিষ্কারসহ প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আহত দুজনকে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেন।

দুর্ঘটনার পর ক্যাম্প কর্তৃপক্ষের তৎপরতায় আহতদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পর্যটন শহর রাঙামাটিকে আধুনিকায়ন করতে নতুন প্রকল্প

কাউখালীতে বিজয় দিবস উদযাপন

মাদক মামলা জামিন-অযোগ্য ও সর্বোচ্চ মৃত্যুদন্ড পর্যায়ে আনার জন্য ব্যবস্হা করা হচ্ছে-দীপেন দেওয়ান এমপি

কাপ্তাইয়ে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির কম্বল বিতরণ 

এসএসসিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ধুপ্যাচর শান্তি- শৃঙ্খলা কমিটি

বিলাইছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মহালছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি: জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ৪ হাজার চারা বিতরণ

মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প থেকে যুবকের মরদেহ উদ্ধার

বাঙ্গালহালিয়া সরকারি কলেজের শিক্ষার গুনগত মান-উন্নয়নে অভিভাবক সমাবেশ

বাঘাইছড়িতে ট্রাক্টর উল্টে ৩ শ্রমিক নিহত, আহত-৩

error: Content is protected !!
%d bloggers like this: