জুরাছড়ি উপজেলাধনী লুলাংছড়ি শাখা বনবিহারে আজ শনিবার ২য় বারের মত দানোত্তম কঠিন চীবর দান সম্পন্ন করা হয়।
মিঠুন চাকমা সঞ্চালনায় সমবেত পূণ্যার্থীদের পক্ষে পঞ্চশীল প্রার্থনা করেন কল্যাণ চাকমা।
স্বাগত বক্তব্য রাখেন মিতু চাকমা সদস্য সচিব উদযাপন কমিটি।
মহান কঠিন চীবর দানোৎসবে সদর ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা সহ বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি প্রথাগত হেডম্যান কার্বারী গণ্যমান্যব্যক্তিবর্গ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমবেত পূণ্যার্থীদের উদ্দেশ্য করে স্বধর্ম দেশনা প্রদান করেন জিন প্রিয় মহাস্থবির তপোবন অরন্যকুটির রাঙ্গামাটি। এছাড়াও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান এর পক্ষে চীবর দান করেন আশুগোপাল চাকমা আহ্বায়ক উপজেলা যুবদল জুরাছড়ি।


















