মঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাল কেপিএমের সিবিএ নির্বাচন: ছাতা ও চাকা প্রতীকে লড়াই, ভোটার ১১৭

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ৬, ২০২৬ ৯:০৫ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের (কেপিএম) যৌথ দরকষাকষি প্রতিনিধি (সিবিএ) নির্বাচন আগামীকাল বুধবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত হবে। নির্বাচনে দুটি সক্রিয় শ্রমিক ইউনিয়নের প্যানেল ছাতা ও চাকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে।

শ্রম অধিদপ্তরের তফসিল অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কেপিএমে তিনটি শ্রমিক ইউনিয়ন থাকলেও বর্তমানে কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ ও কেপিএম লি. ওয়ার্কার্স ইউনিয়নের কার্যক্রম চালু রয়েছে। অপর ইউনিয়নটির কার্যক্রম নিষ্ক্রিয়।

নির্বাচনে মোট ভোটার রয়েছেন ১১৭ জন। যে প্যানেল সর্বাধিক ভোট পাবে, সেই প্যানেলকে বিজয়ী ঘোষণা করা হবে। পরে বিজয়ী প্যানেলের সদস্যদের মধ্য থেকে সিলেকশনের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদ নির্ধারণ করা হবে।
এদিকে নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে কেপিএম লি. ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন লেবার কোর্টে অভিযোগ করেছেন। এ বিষয়ে ৬ অক্টোবর শুনানি হলেও সেটা খারিজ করে আগামীকাল ৭ অক্টোবর নির্বাচন হওয়ার রায় দেওয়া হয়।

কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদ উল্লাহ ও প্রশাসন বিভাগের প্রধান আব্দুল্লাহ আল মাহমুদ জানিয়েছেন, নির্বাচন স্থগিত বা বন্ধের বিষয়ে তারা এখনো কোনো নির্দেশনা পাননি। তাই ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। তবে আদালত বা সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো নির্দেশনা এলে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: