সোমবার , ৯ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ৯, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ

‘সুস্থতার জন্য সবার পাশে’ প্রতিপাদ্যে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে কাপ্তাই  ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে স্থানীয় জনসাধারণের জন্য দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) আয়োজিত এ মেডিকেল ক্যাম্পেইনে ১১ আর ই ব্যাটালিয়নের মেডিকেল অফিসারসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা চিকিৎসাসেবা প্রদান করেন। এতে কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকার পাহাড়ি ও বাঙালি নারী, পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন।

ক্যাম্পেইনে আগত রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি, পরিচ্ছন্নতা এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

আয়োজকরা জানান, পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

স্থানীয় জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণে রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে ১১ আর ই ব্যাটালিয়নের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: