শনিবার , ১৪ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিবেদক
মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম।
নভেম্বর ১৪, ২০২৬ ৫:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে পৌরসভাস্থ মধ্যম চন্দনাইশ মিজ্জির দোকান সংলগ্ন বিদ্যালয়ের মাঠে এই পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় চন্দনাইশ আইডিয়াল স্কুলের পরিচালক মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলার সিভিল সার্জন ডা. শাহীন হাসান চৌধুরী।

প্রধান আলোচক ছিলেন চন্দনাইশ উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ইলিয়াছ। প্রতিষ্ঠানের অধ‍্যক্ষ মাঈনুদ্দিন বাবরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দনাইশ পল্লী বিদ্যুতের এজিএম আবুল ফজল, পটিয়া ভূমি অফিসের নাজির ও চন্দনাইশ আইডিয়াল স্কুলের পরিচালক জামাল উদ্দিন, বিদ্যালয়ের পরিচালক জামাল উদ্দিন আবছার, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ রায়হান, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, বিদ‍্যালয়ের পরিচালক এরফান লিটন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে অভিভাবক,শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় অতিথিরা বলেন- আজকের এই আনন্দঘন অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। আজকের এই ছোট্ট সোনামণিদের প্রাণোচ্ছল উপস্থিতি দেখে আমার মন জুড়িয়ে গেছে। কিন্ডারগার্টেন হলো শিশুদের শিক্ষার প্রথম সিঁড়ি। এই বয়সের শিশুরা ফুলের মতো পবিত্র। তারা এখানে এসে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শিষ্টাচার এবং একে অপরের সাথে ভাগ করে নেওয়ার মতো সুন্দর অভ্যাসগুলো শেখে। আজকের এই কোমলমতি শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, দেশ ও জাতির সুনাগরিক। তাদের এই ভিত্তি মজবুত করার পেছনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। আমি আপনাদের ধৈর্য, স্নেহ ও নিষ্ঠার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পুরস্কার বিতরণের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: