শনিবার , ১৪ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
নভেম্বর ১৪, ২০২৬ ৬:২৩ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) সকালে রামগড় ইউনিয়নের মধ্যম লামকুপাড়া ও ভোরে পাতাছড়া ইউনিয়নের  নাকাপা বাজার হইতে পৃথক অভিযানে তাদের নিজ বাড়ি ও বাজার হইতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রামগড় ইউনিয়নের লামকুপাড়া ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান (৪৭) ও পাতাছড়া ইউপির ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন (৩৬), পাতাছড়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ ইকবাল হোসেন (২৭), পাতাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ হানিফ (৪০)।

পুলিশ সূত্রে জানা গেছে, আসামীরা জুলাই গণঅভ্যুত্থান পরর্বতী বিভিন্ন মামলায় এফআইআর ভূক্ত সুনিদ্ধিষ্ট মামলার আসামী।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম চার  আওয়ামীলীগ নেতাকর্মীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার চারজনকে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: