সোমবার , ২৫ এপ্রিল ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

চন্দ্রঘোনায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে চেয়ারম্যান বেবী

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ২৫, ২০২২ ১:০৬ অপরাহ্ণ

 

কাপ্তাইয়ের ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকার বাদশা মাঝিরঘোনায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে সোমবার (২৫ এপ্রিল) ভোরে। এতে এলাকার বাসিন্দা আবুল কালামের ঘরটি পড়ে ভষ্মীভূত হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারনা করা হচ্ছে।

খুব ভোরে আগুন লাগায় এসময় আশেপাশের মানুষ ঘুমে থাকায় ক্ষয়ক্ষতিটা বেশী হয়। কারণ তাৎক্ষণিক প্রতিবেশীরা সাহায্যের জন্য এগিয়ে আসতে পারেনি বলে জানায় তারা। এই অবস্থায় অগ্নিকান্ডের ঘটনায় কালামের পরিবারের সদস্যরা প্রানে বেঁচে গেলেও ঘরে রক্ষিত কোন মালামাল রক্ষা করতে পারেনি। ফলে পুরো পরিবারটিকে সব হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে বলে জানা গেছে।

এদিকে, সোমবার বেলা ১১টায় চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী ঘটনাস্থলে গিয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থসহ বস্ত্র বিতরণ করেন। এক পর্যায়ে অসহায় আবুল কালাম ও তার পরিবার সব হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় ইউপি চেয়ারম্যান বেবী তাদের সব রকম সাহায্যের আশ্বাস প্রদান করেন।

সহায়তা প্রদানকালে চন্দ্রঘোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য মাইনুল ইসলাম মনা এবং চন্দ্রঘোনা ইউডিসি উদ্যোক্তা মাহামুদুর রহমান রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল

কাপ্তাইয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত

জুরাছড়ি শুকনাছড়ি বেনুবন বৌদ্ধ বিহারে চীবর দান সম্পন্ন

‎রাঙামাটি পুরাতন বাস স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান ও ৩টি বাস পুড়ে ছাই

আবাসন নির্মাণের জন্য খাল-বিল-নদী-নালা বরাদ্দ দেওয়া যাবে না- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা

বাঘাইছিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পার্বত্য কাব্যের ত্রাণ বিতরণ

বিজয়া দশমীতে হবে নৌ র‍্যালী  / কাপ্তাইয়ে আট পুজা মন্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে  

রাঙামাটি পৌরসভার কর্মসম্পাদন সহায়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কাপ্তাই হ্রদে প্রথমবারের মতো সুবলং চ্যানেল সুইমিং অনুষ্ঠিত

কাপ্তাইয়ের বড়ইছড়িতে পারিবারিক কলহের জেরে এক ব্যক্তির আত্মহত্যা

error: Content is protected !!
%d bloggers like this: