বুধবার , ১৮ মে ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কাপ্তাইয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ১৮, ২০২২ ১:৩০ অপরাহ্ণ

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কাপ্তাইয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টা হতে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন, উপজেলা অফিসার্স ক্লাব এবং বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি এই প্রতিযোগিতার আয়োজন করেন। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা এবং কাপ্তাই প্রেস ক্লাব ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

এতে দেশের গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, কেরাত, হামদ/ নাত, জারী গান, আবৃত্তি, রচনা, লোক নৃত্য ও উচ্চাঙ্গ নৃত্য সহ সর্বমোট ১৬ টি বিষয়ে ১৭ টি মাধ্যমিক ও ২ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক প্রতিযোগী অংশ নেন।

প্রতিযোগিতার বিভিন্ন বিষয়ে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, ইসলামিক ফাউন্ডেশন কাপ্তাই এর ফিল্ড সুপারভাইজার মোঃ নুরুন্নবী, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ সোলাইমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোসেল চাকমা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান ও উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু দাশ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ জানান, উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারী রাঙামাটি জেলা পর্যায়ে অংশ নিবেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দ্রঘোনা থানার অভিযানে দেশীয় চোলাইমদ সহ আটক ২

রাঙামাটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

খাগড়াছড়িতে ধর্ষণ-সহিংসতায় রাঙামাটিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় জরুরি মতবিনিময় সভা

৩ দফা দাবিতে কাপ্তাইয়ে বিএসপিআই শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ১০  হাজার টাকা জরিমানা 

এটিএম আজহারকে মুক্তি না দিলে শান্তিতে ক্ষমতায় থাকতে পারবেন না– অধ্যাপক আবদুল আলিম

সাজেক ভ্রমণে যাচ্ছেন রাষ্ট্রপতি, উন্মুক্ত থাকবে সব কটেজ, নিরাপত্তা থাকবে কড়াকড়ি

কাপ্তাই নতুনবাজার আনন্দ মেলা গরুর বাজার: পাহাড়ি গরুর চাহিদা বেশী

মহালছড়ির দূরবর্তী পাহাড়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিল সেনাবাহিনী

বাঘাইছড়িতে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় দুই দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা

error: Content is protected !!
%d bloggers like this: