শনিবার , ৩০ এপ্রিল ২০২২ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ৩০, ২০২২ ৫:৩৪ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং চিৎমরম ইউনিয়ন এর চিৎমরম বাজার ঘাট সংলগ্ন কর্ণফুলি নদীতে গোসল করতে গিয়ে শনিবার দুপুরে জয় কান্তি দে(১৩) নামে একজন শিশুর মৃত্যু হয়েছে । সে চিৎমরম ইউনিয়ন এর স্কুল পাহাড় এলাকার মৃত রনধির দে এর ছেলে।

চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী জানান, শনিবার ১ টা হতে দেড় টার মধ্যে সে চিৎমরম বাজার ঘাটে গোসল করতে নামলে পানিতে তলিয়ে যায়।

এদিকে ঘটনার খবর পেয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান তৎক্ষনাৎ কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স এবং কাপ্তাই শহীদ মোয়াজ্জেম ঘাঁটির নৌ ডুবুরি দলকে শিশুটি উদ্ধারের জন্য অনুরোধ করেন ।

পরে কাপ্তাই নৌ বাহিনী ডুবুরি দলের প্রধান লেফটেন্যান্ট আক্কাস এর নেতৃত্বে দুপুর ৩ টা ৩০ মিনিটে কর্ণফুলি নদীতে শিশুটির খোঁজে উদ্ধারে নামেন তাঁরা। মাত্র ১৫ মিনিটে বিকেল ৩ টা ৪৫ মিনিটে চিৎমরম বাজার ঘাট এলাকার কর্ণফুলি নদীতে নৌ ডুবুরি দল নিখোঁজ জয়ের লাশ উদ্ধার করেন।

এইসময় কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রমে সহায়তা করেন।

এদিকে ঘটনা খবর জানার সাথে সাথে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান ঘটনাস্থলে উপস্থিত হন। এইসময় চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, চিৎমরম মৌজার হেডম্যান ক্যাওসিং চৌধুরী উপস্থিত ছিলেন।

ইউএনও মুনতাসির জাহান এইসময় নিহত শিশু জয়ের পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ হতে সৎকারের জন্য নগদ ৫ হাজার টাকা সহায়তা প্রদান করেন। এদিকে লাশটি তাঁর পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর করা হয়েছে ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত

সুশাসন প্রতিষ্ঠায় কাপ্তাইয়ে অংশীজনের সভা অনুষ্ঠিত 

জুরাছড়ি বনযোগী ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমাকে হত্যার চেষ্টা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় পার্বত্যাঞ্চলে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে -পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

সাজেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

রাম রতন কার্বারী পাড়ায় শীতার্তদের পাশে সেনাবাহিনী

কাউখালীতে দূর্গা পূজার নিরাপত্তায় উপজেলা প্রশাসনের বিশেষ আইনশৃঙ্খলা সভা

রাঙামাটি জেলা পরিষদ পুনর্গঠনে তীব্র ক্ষোভ জনমনে: বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি

পিসিসিপি’র তীব্র প্রতিবাদের মুখে ইউপিডিএফের সাথে ঐকমত্য কমিশনের বৈঠক বাতিল

বাঘাইছড়িতে বাংলাদেশ যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্টা বার্ষিকী পালিত

error: Content is protected !!
%d bloggers like this: