শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় পার্বত্যাঞ্চলে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে -পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ২:৫৭ অপরাহ্ণ

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের পূর্ব কোদালা ধর্মরাজ বৌদ্ধ বিহারের নতুন রাস্তা ও বিহারের নতুন ছাত্রাবাস উদ্বোধন এবং বৌদ্ধ বিহারের উৎসর্গ অনুষ্ঠান শুক্রবার (১৭ ফ্রেব্রুয়ারী) সকালে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল আলম চৌধুরী, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

পরে পূর্ব কোদালা বৌদ্ধ বিহারের আয়োজনে এক ধর্মীয় আলোচনা সভা বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলার লংকদু পূর্ণবাসন বৌদ্ধ বিহার এর অধ্যক্ষ ভদন্ত ঞানুত্তরা মহাথের। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ডাকবাংলা পাড়া বৌদ্ধ বিহার এর অধ্যক্ষ ভদন্ত উঃ ঞানাওয়াইংসা মহাথের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই চিংম্রং বৌদ্ধ বিহার এর অধ্যক্ষ ভদন্ত উঃ পামোক্ষা মহাথের, নারানগিড়ি পাড়া বৌদ্ধ বিহার এর অধ্যক্ষ ভদন্ত নাগাওয়ান্সা মহাথের।

বিহার প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান পূণ্যার্থীর বক্তব্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশি উন্নয়ন কর্মকান্ড সম্পাদিত হয়েছে। এবং পাহাড়ে এই উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতা আগামীতেও চলমান থাকবে বলে তিনি জানান। এছাড়া রাইখালীর পূর্ব কোদালায় নবনির্মিত সড়ক, বৌদ্ধ বিহার এর ছাত্রবাস সহ সবকিছুই অত্যন্ত সুন্দরভাবে নির্মিত হওয়ায় এর প্রশংসা করেছেন।

উক্ত অনুষ্ঠানে দুর দুরান্ত থেকে আগত হাজারো দায়ক দায়িকা ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎মগবান স্বাস্থ্যকেন্দ্রে সেবার মানোন্নয়নে গণশুনানি, ওষুধসহ নানা সংকট সমাধানের সুপারিশ ‎

রাইখালীতে ১৭ অবসরপ্রাপ্ত চাকুরিজীবীকে সংবর্ধনা

সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাঘাইছড়িতে প্রশাসনের সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ের দূর্গম বারুদগোলা মৌজায় শতবর্ষী জটাধারী বটগাছ দেওদুলং

মহালছড়িতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অনুপ কুমার চাকমা

কেপিএম এ শ্রমিক কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে গেইট মিটিং

বাঘাইছড়িতে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ

বান্দরবানে বুদ্ধ ভিক্ষু সম্মেলন শুরু

জুরাছড়ির দুর্গম এলাকায় পানি সরবরাহ লাইন উদ্বোধন 

error: Content is protected !!
%d bloggers like this: