সোমবার , ২৮ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুলাই ২৮, ২০২৫ ৫:১৭ অপরাহ্ণ

‘‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’’ উপলক্ষে মাননীয় নৌবাহিনী প্রধানের প্রত্যক্ষ নির্দেশনায় দেশের উপকূলীয় এলাকার চিকিৎসা বঞ্চিত সাধারণ মানুষের জন্য বাংলাদেশ নৌবাহিনী একটি মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে সোমবার (২৮ জুলাই) চট্টগ্রাম নৌ অঞ্চলের অধীনে রাঙামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ২ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

উক্ত মেডিকেল ক্যাম্পগুলোতে কাপ্তাইয়ের বিভিন্ন এলাকা হতে ২ শতাধিক চিকিৎসা বঞ্চিত সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি কাপ্তাই শহীদ মোয়াজ্জেম এর সিনিয়র মেডিকেল অফিসার    সার্জন লেঃ কমান্ডার নাজিয়া জেবিন জুলহাস, বিএন এবং মেডিকেল অফিসার সার্জন লেঃ সাদী মোঃ জুবায়ের, বিএন এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন।

এসময় এলাকাবাসী বাংলাদেশ নৌবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা করেন যে ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ নৌবাহিনী দেশের জনগণের কল্যাণে সর্বদা তাদের পাশে রয়েছে এবং এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবার অধিকার নিশ্চিত করে যাচ্ছে। এটি নৌবাহিনীর মানবিক ভূমিকারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে নৌ বাহিনী পক্ষ হতে জানানো হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৫ দিন পর চন্দ্রঘোনা ফেরি চলাচল শুরু

প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র‍্যান্ডিংয়ে কাপ্তাই তথ্য অফিসের মহিলা সমাবেশ

ফায়ার ফাইটার নিপন কন্যা উন্নতি চাকমার পড়াশুনার দায়ভার নিল রাঙামাটি সেনা রিজিয়ন

রাজস্থলীর মিতিঙ্গাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

পাহাড়ে টেকসই উন্নয়নে সেনাবাহিনীর বহুমাত্রিক অবদান

খাগড়াছড়ির দীঘিনালায় উৎসব মুখর রাস মহোৎসব

কাপ্তাইয়ে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু : অংশ নিচ্ছেন ১০২৮ জন পরীক্ষার্থী

স্বামী উদ্দীপন ত্রিপুরাকে অভিযুক্ত করে এশা ত্রিপুরা হত্যা মামলার অভিযোগপত্র আদালতে পেশ

জুরাছড়িতে ম্যালেরিয়ার উপর জনপ্রতিনিধিদের নিয়ে জনসচেতনতা মূলক সভা

‘দাবি মানা না হলে পার্বত্য চট্টগ্রামে অশান্ত পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে’

error: Content is protected !!
%d bloggers like this: