বুধবার , ১৫ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশে শহীদ আবদুস সবুর খান স্মৃতি মেধাবৃত্তি প্রদান, মুক্তিযোদ্ধা সম্মাননা ও গুণীজন সংবর্ধনা

প্রতিবেদক
মোহাম্মদ ওমরফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম
এপ্রিল ১৫, ২০২৬ ৮:২৯ অপরাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুস সবুর খান স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী, ও বরকল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলমগীর এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৫১ জন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করার পাশাপাশি ১৭ জন বীর মুক্তিযোদ্ধা এবং চার গুণীজনকে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে ‘বীরের স্মৃতি মেধার জয়’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।

সংগঠনটির সভাপতি মোহাম্মদ জাহেদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন- চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সওদাগর, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ইখতিয়ার হোসেন ইফতু, চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম’র সহসভাপতি ইসমাইল চৌধুরী হানিফ, চন্দনাইশ পৌরসভা যুবদল আহবায়ক আযম খান, সদস্য সচিব শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক রবিউল হোসেন ছোটন, ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা গিয়াস উদ্দিন, ব্যবসায়ী ও সমাজ সেবক সরোয়ার আজাদ। ফারজানা ইশরাতের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সমাজসেবা সম্পাদক কাদেরী রায়হান। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নরুল আবছার, চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদ যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন নিলু, চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদ আহবায়ক শ্রী অলক কুমার দে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সৌদি আরব অচির প্রদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা, কার্যকরী পরিষদ সাধারণ সদস্যগণ। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চন্দনাইশের কৃতি সন্তান বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আবছার ও বরমা ডিগ্রী কলেজ অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদ যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু ও চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন নিলুকে অনুষ্ঠানে বিশেষ সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান করা হয়।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুস সবুর খান স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষায় উপজেলার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির মোট ৩২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে মেধা তালিকায় স্থান পাওয়া ট্যালেন্টপুল, প্রথম ও সাধারণ গ্রেডে ৫১ জন কৃতি শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট, ক্রেস্ট, স্কুলব্যাগ ও বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বর্ণিল সাজে সজ্জিত দীঘিনালার রাজপথ, কাল বিএনপি’র সম্প্রীতি সমাবেশ

রামগড় উপ‌জেলা নির্বাচ‌নে ১০ প্রার্থীর ম‌নোনয়ন জমা

রাজস্থলীতে আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

লংগদুতে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

চন্দনাইশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল: পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কঠোর হুঁশিয়ারি

গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে জামায়াতের বিক্ষোভ

কাউখালীতে বিজয় দিবস উদযাপন

জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই মহিলা আ’লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

৯৯৯ এ ফোন সাজেকে ঝর্ণায় আটকে পড়া অসুস্থ পর্যটককে উদ্ধার করলো পুলিশ 

বিলাইছড়ি UNCC সদস্যদের অংশগ্রহণে পারস্পরিক শিখন সফর অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: