সোমবার , ২ মে ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আটক ৪ / কাপ্তাইয়ে খেলাধুলার বিবাদের জেরে যুবককে কুপিয়েছে প্রতিপক্ষ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ২, ২০২২ ৩:৫৫ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের মুসলিম পাড়ায় খেলাধুলা সংক্রান্ত বিবাদের জেরে ঐ এলাকার বাসিন্দা মনজুরুল হক(৩৫) কে ধারালো দা দিয়ে আঘাত করেছে একই এলাকার পলাশ মিস্ত্রি( ৩৫) ও তার দলবল। গুরুতর আহত মনজুরুল হক চিৎমরম ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মোঃ আজিজুল হকের ছেলে।

রবিবার(১ মে) রাত ৯ টার দিকে চিৎমরম এর মুসলিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সিরাজুল হক।

তিনি জানান, রবিবার সকালে দুই পরিবারের ছেলেদের মধ্যে খেলাুধুলা সংক্রান্ত বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। পুলিশ এবং জনপ্রতিনিধিরা এই ঘটনার মীমাংসা করি। কিন্ত রাত ৯ টায় এই ঘটনার জেরে পলাশ মিস্ত্রি, তার সঙ্গীয় সন্ত্রাসী রফিক ও আরোও লোকজন নিয়ে এসে মনজুরুলকে ধারালো দা দিয়ে আঘাত করলে মনজুরুলের মাথায় ও বাম হাতে গুরুতর আঘাত লাগে।

আহত ব্যক্তিকে স্থানীয় এবং তাঁর পরিবারের সদস্যরা রাতে চিকিৎসার জন্য প্রথমে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে নিয়ে আনলে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে এই ঘটনার সাথে সাথে ইউপি সদস্য মোঃ সিরাজুল হক স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত পলাশ মিস্ত্রি, তাঁর স্ত্রী ও মেয়ে এবং তার সহযোগী রফিকের স্ত্রীকে আটক করে চন্দ্রঘোনা থানা পুলিশ কে খবর দেন।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউপি সদস্যের মাধ্যমে খবর পাওয়ার সাথে সাথে পুলিশ সেই এলাকায় গিয়ে ৪ জনকে আটক করে। ওসি জানান, এই বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অভিযুক্ত পলাশ মিস্ত্রির সহযোগী রফিক পলাতক রয়েছেন বলে ইউপি সদস্য জানান।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে পুলিশ সুপার নাইমুল হক / শারদীয়া দূর্গোৎসব পালনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে 

রামগড় ব্যাটালিয়ন, স্মৃতিস্তম্ভ ও রামগড় আইসিপি পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর: ঝুঁকির মাঝেই বসবাস

ঈদুল আজহা সামনে রেখে মহালছড়িতে কসাইদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাঘাইছড়িতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

চিৎমরমে আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শনে রাঙামাটি জেলা প্রশাসক

দূর্নীতিগ্রস্ত ব্যক্তি কখনো সমাজের মঙ্গল বয়ে আনতে পারে না-সামশুদ্দোহা চৌধুরী

রাঙামাটি মেডিকেলের অধিকাংশ ডাক্তার রোগীর দেখেন না জেনারেল হাসপাতালে

জাতীয় শোক দিবসে মারিশ্যা বিজিবির চিকিৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ

রামগড়ে ‘শিশু কানন’ এর উদ্বোধন করলেন ডিসি

error: Content is protected !!
%d bloggers like this: