শুক্রবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটির বুড়িঘাটে জুমার নামাজ আদায় করতে গিয়ে দু’পক্ষের মারামারিতে আহত ১

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৮:৩৫ অপরাহ্ণ

 

শুক্রবার বুড়িঘাট ১ নং টিলা জামে মসজিদে এঘটনা ঘটে। এতে ৩ -৪ জন মুসল্লি আহত হয়। আহতের মধ্যে মোঃ সোহেল খান নামের একজনকে রাঙামাটি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুসল্লিরা জানান, মসজিদের আসবাবপত্র ভাড়া দেওয়ার ঘটনা কেন্দ্র করে দু’ পক্ষের মুসল্লিদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি থেকে মারামারিতে রুপ নেয়। পরে দু’পক্ষের মধ্যে গুরুতর মারামারি বাধে এতে দু’ পক্ষের মুসল্লিদের মধ্যে ৩-৪ আহত হওয়ার খবর পাওয়া যায়।

গুরুতর আহত সোহেল খানের ভাই জানান, মসজিদ কমিটির চাঁদাবাজির প্রতিবাদ করায় মুসল্লিদের মারধর করেন অভিযুক্ত নুর জ্জামান, ইউনুছ, জাফর খা ও রাজু খা। তাদের সর্ব সাং বুড়িঘাট ১ নং টিলা,নানিযারচর, রাঙামাটি। ইতঃপূর্বে তারা আলেম ও মুসল্লিদের মসজিদ থেকে বের করে দেন। অপর দিকে মসজিদের ভেতর মারামারি হওয়ায় মুসল্লিরা মসজিদ মূখি হচ্ছে না। পূর্বেও কয়েকবার জুমার নামাজ পড়তে গিয়ে মারমারি বাধে।

মসজিদের সহ সভাপতি ও বাদী কর্তৃক অভিযুক্ত ইউনুছ খা বলেন, মসজিদের আসবাবপত্র ভাড়া নিয়ে দু’পক্ষের মধ্যে হাতাতাতির মত ঘটনা ঘটেছে। তবে জুমার নামাজ আদায় করেছে মুসল্লিরা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন চাঁদাবাজির মত কোন ঘটনা এখানে ঘটেনি। পূবে মসজিদে এধরনের ঘটনা ঘটেছে কি না তা আমার জানা নেই। তবে দু’ পক্ষের লোকজন কম বেশী আহত হয়েছে।

নানিযারচর থানার অফিসার ইনচার্জ ( ওসি) সুজন হাওলাদার বলেন, শুনেছি ওই এলাকায় জুমার নামাজ পড়তে গিয়ে মুসল্লিদের মধ্যে মারমারি বাধে। শুনেছি দু’পক্ষের মধ্যে আহত হয়েছে। তবে এখনো থানায় অভিযোগ নিয়ে কেউ আসেনি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহালছড়িতে সেচ্ছাসেবক দলের উদ্দ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

তারেক রহমানের নির্দেশে উক্যছাইয়ের পরিবারের পাশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল

ঈদগাঁওয়ে কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্র সমবায় সমিতির টাকা আত্মসাৎ, নির্বাচন স্থগিত 

কাপ্তাইয়ে পলাতক আসামী গ্রেফতার 

রামুতে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

ঈদগাঁওয়ে ১ হাজার রোজাদারদের মাঝে প্রবাসীর ঈদ উপহার বিতরণ

কাপ্তাইয়ের চন্দ্র ত্রিপুরা ক্রিকেট বল নিক্ষেপে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন

রাঙামাটিতে মাশরুম চাষ উন্নয়নে মাঠ দিবস অনুষ্ঠিত

হ্রদের পানি বিপদসীমায়, লংগদুতে বন্যার শঙ্কা !

রামগড়ে আরো ৮১ পরিবার পেলো জমিসহ আশ্রয়ণের ঘর

error: Content is protected !!
%d bloggers like this: