শুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্থলীতে মারমা মাতৃভাষা শিক্ষা একাডেমীর শুভ উদ্বোধন

প্রতিবেদক
উচ্চপ্রু মারমা, রাজস্থলী, রাঙামাটি
জানুয়ারি ৯, ২০২৬ ১০:০২ অপরাহ্ণ

রাঙামাটির রাজস্থলীর বাঙ্গালহালিয়াতে মারমা মাতৃভাষা শিক্ষা একাডেমীর শুভ উদ্বোধন উপলক্ষে এক অনাড়ম্বর তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ (৯ জানুয়ারি) বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে একাডেমীতে ভর্তি হওয়া সকল শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই, খাতা, কলম, স্কেল ও পেনসিল বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ ও আগ্রহ বাড়াবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাচিং মারমা, আহ্বায়ক, মাসস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মংসাহ্লা মারমা, প্রধান শিক্ষক, বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাতৃভাষা একটি জাতির আত্মপরিচয়ের মূল ভিত্তি। মারমা ভাষার সংরক্ষণ ও বিকাশে মারমা মাতৃভাষা শিক্ষা একাডেমী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা শিক্ষার্থীদের নিজস্ব মাতৃভাষা শেখার প্রতি আরও বেশি আগ্রহী হয়ে ওঠার আহ্বান জানান এবং এ উদ্যোগকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। মারমা মাতৃভাষা শিক্ষা একাডেমীর এ শুভ উদ্বোধনের মাধ্যমে মারমা ভাষা শিক্ষা ও চর্চা বিস্তারে এক নতুন অধ্যায়ের সূচনা হলো বলে উপস্থিত সকলেই আশা প্রকাশ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বৈসাবিকে সামনে রেখে নুনছড়ি দেবতা পুকুরে আইন-শৃঙ্খলা সমন্বয় সভা

কাপ্তাইয়ে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা 

রাজস্থলী পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

বরকলে পাহাড়ের উপর নির্মিত স্কুল পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত দেখিয়ে বরাদ্ধ গ্রহণ; অর্থ আত্মসাতের অভিযোগ

কাপ্তাই উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ 

খাগড়াছড়িতে পাহাড় ধসে মহালছড়ি-গুইমারা সড়কে যান চলাচল বন্ধ, মাটি অপসারণ কাজ শুরু

নিখোঁজ মোস্তফার সন্ধানে দীঘিনালায় মানববন্ধন 

রাইখালীতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত 

নুনছড়ি মাতাই পূখিরী তীর্থ মেলা ১৪৩৩-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

জুরাছড়িতে আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: