সোমবার , ২২ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে ইউপি চেয়ারম্যানদের সঙ্গে লিগ্যাল এইড অফিসের মতবিনিময়

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
আগস্ট ২২, ২০২২ ৩:২০ অপরাহ্ণ

 

বাঘাইছড়ি উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা লিগ্যাল এইড কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে (২২ আগস্ট) বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তারের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার মো. জুনাইদ (সিনিয়র সহকারী জজ), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, থানার ওসি আনোয়ার হোসেন খান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরবিন্দু চাকমাসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধি, লিগ্যাল এইড কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জেলা লিগ্যাল এইড অফিসার উপস্থিত সকলকে লিগ্যাল এইড প্রসঙ্গে বিস্তারিত জানান। সভায় উপজেলার বিভিন্ন এলাকার সমস্যাদি তুলে ধরেন সংশ্লিষ্টরা।

এর আগে সকালে উপজেলার কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ে হলরুমে সরকারি খরচে কীভাবে আইনি সহায়তা পাওয়া যায় সে বিষয়ে অবহিতকরণ সভা হয়। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও চার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলার আমতলী ইউপির মাহ্নিলা, পৌর এলাকার মুসলিম ব্লক ও জীবতলীতে বিরোধপূর্ণ ভূমি পরিদর্শন ও বাদী-বিবাদীর সঙ্গে মীমাংসা সভা করেছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বান্দরবানে পাহাড়ের ভাঁজে ভাঁজে পাকা ধানের সুবাস

‎যুবদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় স্বচ্ছ ধারণা থাকতে হবে- কাজল তালুকদার

কক্সবাজারে শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞানচর্চায় উৎসাহ দিতে ক্বেরাত প্রতিযোগিতা

তিন পার্বত্য জেলার ১৩০ অবৈধ ইটভাটা ধ্বংসের নির্দেশ

‘হাইকিং ইন খাগড়াছড়ি’ উদ্বোধন করলেন মংসুইপ্রু চৌধুরী

জুরাছড়িতে শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও শিক্ষা সামগ্রী বিতরণ

আবারও প্রানচাঞ্চল্য কাপ্তাইয়ের শিক্ষা প্রতিষ্ঠান

খাগড়াছড়িতে শিক্ষা দিবসে পিসিপি’র মিছিল ও ছাত্র সমবেশ: নতুন সংবিধানের দাবি

শতভাগ পাসের হার বজায় রেখেছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই

খাগড়াছড়িতে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং ও ফ্রিল্যান্সিং কোর্স শুরু

error: Content is protected !!
%d bloggers like this: